• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম:
ইবি ছা’ত্রদল ও শি’বির সং’ঘ:র্ষ: উ’ত্ত’প্ত ক্যাম্পাস, ম’হা’স’ড়ক অ”ব’রো’ধ ও গাড়ি ভা’ঙ’চু’র গাংনীতে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণনাঢ্য র‍্যালি দৌলতপুরে জমি বি’রো’ধে বিএনপির দুই প’ক্ষে’র সং’ঘ’র্ষ, গু’লি-ক’ক’টে’ল বি’স্ফো’র’ণে আ’হ’ত ৪ ক’বর’স্থা’ন থেকে সেই পীরের ম’র’দে’হ সরিয়ে দরবারে দা’ফ’নের অ’ভি’যো’গ খোকসায় মসজিদের নাম ও ক’মি’টি নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ৩, এলাকায় উ’ত্তে’জ’না পুলিশের ই’উনি’ফ’র্ম পরে ড্রাইভিং লা’ই’সে’ন্স করতে গিয়ে যু’বক আ’ট’ক মন্ডল বাতাসী পার্কে দ’র্শনা’র্থী’দের গো’প’নে ভিডিও ধা’র’ণ ও অ’শ্লী’ল প্র’চা’রের অ’ভি’যো’গ কুষ্টিয়ায় নি’খোঁ’জে’র ৪ দিন পর বৃ’দ্ধা’র ম’র’দে’হ উ’দ্ধা’র সড়ক দু’র্ঘট’না’র ক’বলে, স্ত্রীসহ আ’হ’ত প্রতিমন্ত্রী কুষ্টিয়ায় অ’বৈ’ধ বিড়ি কারাখানায় অ’ভি’যা’ন, হা’ম’লার শি’কা’র রাজস্ব ক’র্মকর্তারা

গাংনীতে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণনাঢ্য র‍্যালি

notuntimes / ১৬ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

গাংনীতে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণনাঢ্য র‍্যালি

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণনাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে হাসপাতাল বাজারে এ সভা অনুষ্ঠিত।পরে একটি র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়কপ্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

গাংনী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাজী মোহাম্মদ আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য মো: আমজাদ হোসেন।

অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু।

সাবেক এমপি আমজাদ হোসেন বলেন, বিএনপিকে ভোট না দিলে কি বিএনপি থাকা যায়, না বিএনপিই করা যায়।অনেকে বলে গেলেন কমিটি মানি না।যাকে বাপ বলেই মানি না সে আবার বাপ কিসের।কমিটিই যদি না মানি তাহলে কমিটি বাতিল হোক বা না হোক তাতে আমাদের কোন যায় আসে না।

জামাতের এমপির উদ্দেশ্যে তিনি বলেন, এমপি হয়েছেন ভালো কথা। জনগণের জন্য কাজ করুন। প্রয়োজনে সহযোগিতা লাগলে আমরা সহযোগিতা করব।কিন্তু আমাদের ব্যক্তিগতভাবে আক্রমণ করলে, তারেক রহমানকে আক্রমণ করলে আমরা ছাড় দেবো না।কোন ষড়যন্ত্র করবেন না।এনসিপি ও জামাতকে বলতে চাই, ষড়যন্ত্র করলে বাংলাদেশের মানুষ অনেক সহ্য করেছে আর সহ্য করবে না।

গাংনীয় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু বলেন, তারেক রহমান নির্বাচনে যে ইশতেহার দিয়েছিলেন সেই ইস্তেহার পূরণের পথে।ফ্যামিলি কাজ শুরু হয়েছে, কৃষক কার্ড শুরু হয়েছে।আপনারা বিদ্যুৎ নিয়ে যে সমস্যায় ভুগছেন ইনশাআল্লাহ অতি দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে,সারের সংকট দূর হবে।তারেক রহমানের নেতৃত্বে একটি উজ্জ্বল বাংলাদেশ গড়ে উঠবে।আর তারেক রহমানের কথা ও কাজের মধ্যে যে মিল রয়েছে আগামী পাঁচ বছর বিএনপি ক্ষমতায় থাকলে বাংলাদেশ একটি সম্পদশালী ও সমৃদ্ধশীল দেশ হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান,গাংনী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মতিউর রহমান মোল্লা,রাইপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি উপাধ্যক্ষ মো: নাসির উদ্দিন,মেহেরপুর জেলা কৃষক দলের সদস্য সচিব মিজানুর রহমান প্রমুখ।

এসনয় উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু, বিএনপি নেতা শাহজাহান সেলিম,সাবেক কাউন্সিলর আব্দুল্লাহিল মারুফ পলাশ, জেলা ছাত্রদলের প্রাক্তন সভাপতি শহিদুল ইসলাম, কাথুলী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ, কুথলি ইউনিয়ন বিএনপির সাধারণ রবিউল ইসলাম রবি, সাবেক কাউন্সিলর নাসির উদ্দিন, যুবদল নেতা সাহিবুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হুসাইনসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!