• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
সড়কে প্রা’ন গেল মোটরসাইকেলের দুই আ’রো’হীর চা’ক’রি’চ্যু’ত হলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক ইবি ছা’ত্রদল ও শি’বির সং’ঘ:র্ষ: উ’ত্ত’প্ত ক্যাম্পাস, ম’হা’স’ড়ক অ”ব’রো’ধ ও গাড়ি ভা’ঙ’চু’র গাংনীতে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণনাঢ্য র‍্যালি দৌলতপুরে জমি বি’রো’ধে বিএনপির দুই প’ক্ষে’র সং’ঘ’র্ষ, গু’লি-ক’ক’টে’ল বি’স্ফো’র’ণে আ’হ’ত ৪ ক’বর’স্থা’ন থেকে সেই পীরের ম’র’দে’হ সরিয়ে দরবারে দা’ফ’নের অ’ভি’যো’গ খোকসায় মসজিদের নাম ও ক’মি’টি নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ৩, এলাকায় উ’ত্তে’জ’না পুলিশের ই’উনি’ফ’র্ম পরে ড্রাইভিং লা’ই’সে’ন্স করতে গিয়ে যু’বক আ’ট’ক মন্ডল বাতাসী পার্কে দ’র্শনা’র্থী’দের গো’প’নে ভিডিও ধা’র’ণ ও অ’শ্লী’ল প্র’চা’রের অ’ভি’যো’গ কুষ্টিয়ায় নি’খোঁ’জে’র ৪ দিন পর বৃ’দ্ধা’র ম’র’দে’হ উ’দ্ধা’র

সড়কে প্রা’ন গেল মোটরসাইকেলের দুই আ’রো’হীর

notuntimes / ১৭ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

সড়কে প্রান গেল মোটরসাইকেলের দুই আরোহীর

ফরিদপুরের ভাঙ্গায় দূরপাল্লার বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাবনাতলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর বাসটিকে হেফাজতে নেওয়া হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।নিহতরা হলেন, পটুয়াখালীর তুষখালী এলাকার আব্দুর রবের ছেলে আনিসুর রহমান (২৮) ও বরিশালের গৌরনদী এলাকার দিয়াশুর গ্রামের ফরিদ হাওলাদারের ছেলে সালাউদ্দিন হাওলাদার (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে আনিসুর ও সালাউদ্দিন মোটরসাইকেলে ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশে যাচ্ছিলেন। পথে ভাঙ্গা উপজেলার বাবনাতলা ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ‘দশমিনা পরিবহন’-এর একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের বিকট শব্দে মোটরসাইকেলটি বাসের নিচে চলে যায় এবং ঘটনাস্থলেই দুই আরোহী প্রাণ হারান।ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কাজী ওবায়দুল কবির জানান, সংঘর্ষের পর বাসটি থামেনি। এটি বাসের নিচে আটকে থাকা মোটরসাইকেলসহ নিহত দুজনকে প্রায় আধা কিলোমিটার পথ টেনেহিঁচড়ে নিয়ে যায়। এতে মরদেহগুলো ক্ষতবিক্ষত হয়ে যায়।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়ে গেলেও ‘দশমিনা পরিবহন’ বাসটি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!