• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
পিকনিকের নৌকা থেকে ছি’ট’কে পড়ে ছাত্রদল নে’তাস’হ নি”খোঁ’জ ৩ কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে যাত্রীবাহী বাস ও কলাবোঝাই নছিমনের মু’খো’মু’খি সং’ঘ’র্ষে নি”হ”ত ১, আ”হ’ত ২০ জানুয়া‌রি-মার্চের মধ্যে পদ্মা ব‌্যা‌রে‌জের নির্মাণ কাজের উদ্বোধন হবে: পা‌নিসম্পদ মন্ত্রী বাগেরহাটের রামপালে চো’খরা’ঙ্গা’চ্ছে ডেঙ্গু, জনবল সং’ক’টে চিকিৎসাসেবা ব্য’হত কুষ্টিয়ায় চাঁ”দা চে’য়ে চ’রম’পন্থী’দে’র চি’ঠি  ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ ব্রিজ এলাকায় বাস ও লাটাহাম্বারের সং’ঘ’র্ষে ২৫ জন আ’হ’ত নাটোরে হ’ঠাৎ বে’ড়ে’ছে ডা’য়’রি’য়ার প্র’কো’প কুষ্টিয়ার কারাগার থেকে পা’লা’নো ১২৪ মা’ম’লা’র আ’সা’মি গ্রে’প্তা’র রাজধানীতে ধানমন্ডির পর এবার মহাখালীতে ভ’য়া’ব’হ আ’গু’ন অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আলোকেই প’দক্ষে’প নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

পিকনিকের নৌকা থেকে ছি’ট’কে পড়ে ছাত্রদল নে’তাস’হ নি”খোঁ’জ ৩

notuntimes / ৩৬ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

পিকনিকের নৌকা থেকে ছিটকে পড়ে ছাত্রদল নেতাসহ নিখোঁজ ৩

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে তীব্র স্রোতের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে হার্ডিং ব্রিজের পিলারে ধাক্কা খেয়েছে শতাধিক যাত্রী বহনকারী একটি পিকনিকের নৌকা। এ সময় নৌকা থেকে ছিটকে নদীতে পড়ে তিনজন নিখোঁজ হয়েছেন। পরে নৌকাটি স্রোতের টানে ভেসে গিয়ে লালন শাহ সেতুতেও ধাক্কা খায়।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ভেড়ামারা উপজেলার হার্ডিং ব্রিজের নিচে পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—শৈলকুপা পৌর ছাত্রদলের সদস্যসচিব রকি এবং একই উপজেলার কবিরপুর এলাকার লিটন। নিখোঁজ অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।ফায়ার সার্ভিস, স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে আনুমানিক ১৩০ জনের বেশি যাত্রী নিয়ে পিকনিকের নৌকাটি কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। হার্ডিং ব্রিজ এলাকায় পৌঁছালে পদ্মা নদীর তীব্র স্রোতে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের একটি পিলারে সজোরে ধাক্কা দেয়। এতে নৌকায় থাকা কয়েকজন যাত্রী ছিটকে নদীতে পড়ে যান।এরপর নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে স্রোতের সঙ্গে ভেসে গিয়ে লালন শাহ সেতুতেও ধাক্কা খায়। পরে নৌকাটি নিয়ন্ত্রণে এনে তীরে নেওয়া সম্ভব হয়।

দুর্ঘটনার পর নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস অভিযান শুরু করে। প্রথমে চারজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেলেও পরে ওহাব নামে একজনকে উদ্ধার করা সম্ভব হয়। বর্তমানে তিনজন নিখোঁজ রয়েছেন।ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল আরাফাত।

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন বলেন, কন্ট্রোলিং অফিসার ঘটনাস্থলে গেছেন। পদ্মা নদীতে প্রবল স্রোত থাকায় নিখোঁজ তিনজনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হয়নি। রাতে উদ্ধার অভিযান সফল না হলে বিভাগীয় ডুবুরি দল এনে অভিযান চালানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!