• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মালয়েশিয়ায় বিশেষ অ’ভি’যা’নে ৩৬৪ বাংলাদেশি আ’ট’ক দেশে গ্যাস অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তা না থাকায় ভ্যানে পাম্প নিয়ে আ’গু’ন নেভালো ফায়ার সার্ভিস জমির সীমানা বি’রো’ধে বড় ভাইয়ের হা’সু’য়ার আ’ঘা’তে ছোট ভাই খু”ন গাংনীতে পানিতে ডু’বে শি’শুর মৃ”ত্যু অ’প’রাধ’জ’গৎ ৯ গ্যাং’য়ে’র নিয়’ন্ত্র’ণে! আট মাসে অন্তত ৫৮টি হ”ত্যা’কা’ণ্ড পানির রাজ্যে ডিঙিই ভরসা  কু’মা’রী পরিচয়ে এ’কা’ধিক বি’য়ে ও প্র’তার’ণা’র অ’ভি’যো’গ সাথী নামে এক না’রী’র বি’রু’দ্ধে বাগেরহাটের রামপালে ডেঙ্গু প্র’তি’রো’ধে প’রি’চ্ছ’ন্নতা অ’ভি’যা:ন উদ্বোধন লালপুরে আ’ইডি হ্যা’কিং চ’ক্রের স’ক্রিয় সদস্য আ’ট’ক

জমির সীমানা বি’রো’ধে বড় ভাইয়ের হা’সু’য়ার আ’ঘা’তে ছোট ভাই খু”ন

notuntimes / ১৩ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

জমির সীমানা বি’রো’ধে বড় ভাইয়ের হাসুয়ার আ’ঘা’তে ছোট ভাই খু”ন

রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জমির রাস্তার সীমানা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই ইমদাদুল হক বাদাল (৫২) নিহত হওয়ার অভিযোগ উঠেছে কুষ্টিয়ার দৌলতপুরে। উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা বাদালতলা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ইমদাদুল হক বাদাল ওই এলাকার সুলতান বাদালের ছেলে এবং পেশায় তিনি একজন কৃষক ছিলেন। অভিযুক্ত বড় ভাইয়ের নাম বজলুর রহমান বাদাল।

এলাকাবাসী সূত্রে জানা যায়,জমির রাস্তার সীমানা নিয়ে দীর্ঘদিন ধরেই দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। রোববার সন্ধ্যায় বিষয়টি নিয়ে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে বড় ভাই বজলুর রহমান ধারালো হাসুয়া দিয়ে ছোট ভাই ইমদাদুলকে আঘাত করেন। এতে তিনি মারাত্মকভাবে জখম হন। স্থানীয় ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার উদ্দেশ্যে রওনা দিলে পথেই তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের পর এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, জমির রাস্তা সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই বজলুর রহমান বাদালের হাসুয়ার কোপে ছোট ভাই ইমদাদুল হক বাদাল নিহত হয়েছেন। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তারসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!