• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
পদ্মার পাড়ে অ’জ্ঞাত না’রীর ম’র’দে’হ, ওড়নায় বাঁধা সিমেন্টের ব্লক ও ইট টিআর প্রকল্পের অর্ধেক টা’কা তুলে নে’ওয়া হয়েছে, ৩ মাসেও শুরু হ’য়নি কাজ সিদ্ধিরগঞ্জে গণঅধিকার ও বিএনপি নে’তা’দের পা’ল্টা’পা’ল্টি মা’ম’লা বিশ্বের সবচেয়ে গু’রু’ত্বপূর্ণ কূ’ট’নৈ’তিক দায়িত্বে কে আসছেন ওবায়দুল কাদের, নাছিমসহ শী’র্ষ সাত নে’তা’র রা’য় মঙ্গলবার শরীরে মা’দ কের উ’প’স্থিতি, পুলিশ কর্মকর্তা সাময়িক ব’রখা’স্ত কুষ্টিয়ায় র‍্যাবের অ’ভি’যানে মা’দ’ক’সহ এক মাদক চো’রা’কা’র’বারী আ”ট’ক মালয়েশিয়ায় বিশেষ অ’ভি’যা’নে ৩৬৪ বাংলাদেশি আ’ট’ক দেশে গ্যাস অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তা না থাকায় ভ্যানে পাম্প নিয়ে আ’গু’ন নেভালো ফায়ার সার্ভিস

শরীরে মা’দ কের উ’প’স্থিতি, পুলিশ কর্মকর্তা সাময়িক ব’রখা’স্ত

notuntimes / ২২ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ডোপ টেস্টে শরীরে মাদকের উপস্থিতি পাওয়ায় পুলিশের এক কর্মকর্তাকে বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আ ফ ম নিজাম উদ্দিন নামে পুলিশের ওই কর্মকর্তা পুলিশ সুপার (টিআর) রেঞ্জ ডিআইজি’র কার্যালয় রংপুরে সংযুক্ত ছিলেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, আ ফ ম নিজাম উদ্দিন, পিপিএম-বার পুলিশ সুপার (টিআর), পুলিশ অধিদফতর, ঢাকা বর্তমানে রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, রংপুর-এ সংযুক্ত আছেন। বর্ণিত কর্মকর্তা মিরপুর সেনানিবাসে চলমান ডিএসসিএসসি-২০২৬ কোর্সে অংশগ্রহণের জন্য চলতি বছরের গত ৮ জানুয়ারি পুলিশ অধিদফতর ঢাকা হতে প্রস্থান গ্রহণ করেন। বলা হয়, উক্ত কোর্স চলাকালে গত ৭ জুন তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে সিএমএইচ, ঢাকায় প্রেরণ করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের প্রেক্ষিতে আনুষঙ্গিক পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে বর্ণিত কর্মকর্তার ডোপ টেস্ট শেষে Urine Benzo Diazepines (BZO) Amphetamine/methamphetamine Positive’ পাওয়া যায়, যা উক্ত ডিএসসিএসসি কোর্সের শৃঙ্খলা পরিপন্থি।প্রজ্ঞাপনে আরও বলা হয়, যেহেতু, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) বিধি অনুসারে ‘অসদাচরণ’ এর শাস্তিযোগ্য অপরাধে একই বিধিমালার বিধি ১২(১) অনুযায়ী বিগত ৩১ আগস্ট হতে তাঁকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন সেহেতু, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২(১) অনুযায়ী জনাব আ ফ ম নিজাম উদ্দিন, পিপিএম-বার (বিপি-৭৮০৮১২১৫৮৮)-কে চাকুরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে বলা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!