• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম:
খোকসার শোমসপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় এসএসসির ফলাফলে উপজেলা পর্যায়ের প্রথম হওয়ায় জেনারেটর উপহার পাবনার আকাশে চাঁদ-শুক্রের অপূর্ব মেলবন্ধন কুষ্টিয়ার দৌলতপুরে পীরের ক’ব’র খুঁড়ে দে’হা’বশেষ নেওয়ার ঘটনায় ভ’ক্ত গ্রে’প্তা’র ৭ আ’সা’মির মৃ”ত্যুদ’ণ্ডে’র পর সুপ্রিম কোর্টের সামনে ক’ক’টে’ল বি’স্ফো’রণ মেহেরপুর জেলা পরিষদের উ’দ্যো’গে ৬০ জন নারীকে দেওয়া হলো সেলাই মেশিন  আবারও শুরু হয়েছে অ’বৈ’ধভা’বে বালু তো’লার প্র’তি’যোগিতা মা’নব’তা’বি’রো’ধী অপরাধে ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃ”ত্যু’দ’ণ্ড ভেড়ামারায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত পদ্মার পাড়ে অ’জ্ঞাত না’রীর ম’র’দে’হ, ওড়নায় বাঁধা সিমেন্টের ব্লক ও ইট টিআর প্রকল্পের অর্ধেক টা’কা তুলে নে’ওয়া হয়েছে, ৩ মাসেও শুরু হ’য়নি কাজ

খোকসার শোমসপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় এসএসসির ফলাফলে উপজেলা পর্যায়ের প্রথম হওয়ায় জেনারেটর উপহার

notuntimes / ৭ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

খোকসার শোমসপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় এসএসসির ফলাফলে উপজেলা পর্যায়ের প্রথম হওয়ায় জেনারেটর উপহার

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

সাত শিক্ষার্থী জিপিএ-৫ সহ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় প্রায় ৮৩ ভাগ পাশ নিয়ে কুষ্টিয়ার খোকসা উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে শোমসপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়। তবে সম্প্রতি বিদ্যুত বিভ্রাটের কারণে স্বাভাবিক পড়াশোনা ব্যাহত হচ্ছে বলে দাবি শিক্ষক-শিক্ষার্থীদের এমন দাবির প্রেক্ষিতে তিন হাজার ভিএ ধারণ ক্ষমতা সম্পন্ন একটি জেনারেটর উপহার দিয়েছেন এক বিএনপি নেতা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে জেনারেটর তুলে দেন বিএনপি নেতা রিপন হোসেন। তিনি খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। এতে খুশি সকলেই।

বিদ্যালয়ের সূত্রে জানা গেছে, শোমসপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪৫০ জন। বিপরীতে শিক্ষক – কর্মচারী রয়েছেন প্রায় ৩৮ জন। ২০২৬ সালে বিদ্যালয় থেকে প্রায় ৭৭জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। সাতজন জিপিএ -৫সহ ৮৩ ভাগ পাশ নিয়ে উপজেলায় প্রথম স্থান অর্জন করে বিদ্যালয়টি। বিদ্যুৎ সরবরাহের সুবিধা নিশ্চিত এবং শিক্ষক-শিক্ষিকাদের কার্যক্রম আরও গতিশীল করতে রিপন হোসেন এ জেনারেটর উপহার দেন।

বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী আদরী খাতুন বলে, বিদ্যালয়ে পড়াশোনা খুব ভাল হয়। তীব্র গরম পড়ে। বিদ্যুত চলে গেলে খুব গরম লাগে। আবার মেঘলা আকাশে অন্ধকার আচ্ছন্ন হয়ে যেত। কিন্তু এখন জেনারেটর আসায় আর সমস্যা হবেনা।

শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরিফুজ্জামান বলেন, এসএসতিতে এবার প্রথম হয়েছে। বিদ্যুত বিভ্রাটে পড়াশোনা অনেকটা ব্যাহত হতো। শিক্ষানুরাগী রিপন সাহেব একটি জেনারেটর দিয়েছে আজ। এতে আমরা সকলেই খুশি।

খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন বলেন, বিদ্যুত সমস্যা একটা জাতীয় ইস্যু। বিগত সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধের কারণে সাময়িক সমস্যা হচ্ছে। আশা করছি খুব দ্রুতই এ সমস্যা কাটিয়ে উঠবে দেশ। শোমসপুরের মেয়েরা এসএসসিতে প্রথম স্থান অর্জন করেছে। তাদের পড়াশোনা যেন কোনো প্রকার ব্যাঘাত না ঘটে, সেজন্য তিন হাজার ভিএ ধারণ ক্ষমতা সম্পন্ন একটি জেনারেটর উপহার প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!