• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় শি”শু’র মৃ”ত্যু”কে ঘিরে হাসপাতালে হা’ম’লা, দুই চিকিৎসক আ’হ’ত ঝিনাইদহে মি’থ্যা ধ’র্ষ’ণ’চে’ষ্টা’র মা’ম’লা আ’দালতে খা’রি’জ, বা’দী কারাগারে তিন জেলায় বজ্র’পা’তে ৪ জনের মৃ”ত্যু রামপালে ওজন ও পরিমাপে অ’নি’য়’ম, ভ্রা’ম্য’মা’ণ আ’দা’লতে দুই প্রতিষ্ঠানে জ’রি’মানা ফ্যামিলি কার্ডের না’মে টা’কা আ’ত্ম’সা’ৎ করে বি’পা’কে এনসিপি নে’ত্রী খুলনা রেঞ্জের নতুন ডিআইজি কে এই রেজাউল করিম দৌলতপুরে নদীর ধারে বসে থাকা যুবকের ওপর ব”জ্র’পাত, হাসপাতালে নেওয়ার পর মৃ*ত্যু ডো’প টেস্টের কথা শুনে পুলিশ ফাঁড়ি থেকে লা’পা’ত্তা এসআই গাংনীতে সড়কে গাছ ফেলে ডা”কা”তি খোকসার শোমসপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় এসএসসির ফলাফলে উপজেলা পর্যায়ের প্রথম হওয়ায় জেনারেটর উপহার

রামপালে ওজন ও পরিমাপে অ’নি’য়’ম, ভ্রা’ম্য’মা’ণ আ’দা’লতে দুই প্রতিষ্ঠানে জ’রি’মানা

notuntimes / ১৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

রামপালে ওজন ও পরিমাপে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানে জরিমানা

এ এইচ নান্টু, নিজস্ব প্রতিবেদক|| বাগেরহাটের রামপালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই প্রতিষ্ঠান কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১ টায় উপজেলার ফয়লাহাটে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন লঙ্ঘনের দায়ে তাদের এ জরিমানা করা হয়। রামপাল উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) খুলনার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ তামান্না ফেরদৌস ও বিএসটিআই খুলনার পরিদর্শক হাফিজুর রহমানের নেতৃত্বে ফয়লাবাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় ওজন ও পরিমাপ সংক্রান্ত অনিয়ম পাওয়ায় মিতালী ফুড বেকারি ও সাতক্ষীরা ঘোষ ডেয়ারিকে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মিতালী ফুড বেকারির স্বত্বাধিকারী আব্দুল্লাহকে ১৫ হাজার টাকা এবং সাতক্ষীরা ঘোষ ডেইরির স্বত্বাধিকারী রণজিত কুমার ঘোষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া প্রতিষ্ঠান দুটিকে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির বিষয়ে সতর্ক করা হয়। পাশাপাশি বিএসটিআইয়ের প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণের জন্য উভয় প্রতিষ্ঠানকে এক মাসের সময়সীমা দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন ও বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে ওজন-পরিমাপের সঠিকতা এবং খাদ্যপণ্যের মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!