• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম:
ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ম’র’দে’হ উ’দ্ধা’র কুষ্টিয়ায় সাংবাদিক পে’টা’নোর অ’ভি’যো’গে এমপির চাচা ও পিএস গ্রে’প্তা’র কুষ্টিয়ায় ক্যাম্পে খাবার খেয়ে ১০ পুলিশ সদস্য অ’চে’ত’ন গাংনীর বামন্দীতে কাবাডি খেলা উদ্বোধন করলেন মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার  প্রধানমন্ত্রী তারেক রহমানকে ক’টু’ক্তি করার অভিযোগে যুবক আ’ট’ক সাংবাদিকের ওপর হা’ম’লা, জামায়াত এমপির ভাই-ছেলেসহ ১১ জনের নামে মা’ম’লা ৩১ জানুয়ারির মধ্যে দেশের সব জেলা পরিষদের ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের নি’র্দে’শ টেলিগ্রামে চাকরির লিঙ্ক, ঢোকার পর ৯৪ লাখ টা’কা আ’ত্ম’সা’তের অ’ভি’যো’গ গড়াই নদে তিন দিনব্যাপী নৌকা বাইচ প্র’তি’যো’গি’তা  কুষ্টিয়ায় শি”শু’র মৃ”ত্যু”কে ঘিরে হাসপাতালে হা’ম’লা, দুই চিকিৎসক আ’হ’ত

কুষ্টিয়ায় ক্যাম্পে খাবার খেয়ে ১০ পুলিশ সদস্য অ’চে’ত’ন

notuntimes / ৪০ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ার সদর উপজেলার পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে খাবার খাওয়ার পর ১০ পুলিশ সদস্য অচেতন হয়ে পড়েছেন। তাদেরকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর একটায় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) ফয়সাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ বলছে, অচেতন হয়ে পড়া সদস্যদের হাসপাতালে চিকিৎসা চলছে। ক্যাম্পে খাওয়া খাবার পরীক্ষা-নিরীক্ষা করা হবে। অসুস্থতার প্রকৃত কারণ কী, তা জানতে তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।ক্যাম্প এলাকা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার আওতাধীন। ইবি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস, এম, মামুনুর রশীদ বলেন, খবর পেয়ে ক্যাম্পে এসেছি। বিষয়টি তদন্ত করে দেখছি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার রাতে সদর পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে রাতের খাবার খাওয়ার পর একে একে পুলিশ সদস্যরা অসুস্থ হয়ে পড়েন। অচেতন অবস্থায় তাদেরকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!