• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
চট্টগ্রাম বন্দরে পরিবহন শ্রমিককে মা’র’ধ’র, ডে’লি’ভারি ব’ন্ধ সাধারণ সেবাগ্রহীতার বে’শে ভূমি অফিসে ডিসি ভাঙ্গায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীর ৭ লাখ টাকা ছি’ন’তা’ই প্র’তিপ’ক্ষ’কে ফাঁ’সা’তে নিজ ঘরে আ”গু’ন দেওয়ার অ’ভি’যো’গ  কুষ্টিয়ায় ড্রাম ট্রাকচা’পা’য় করিমন চালক নি’হ’ত মিরপুরে না’শ’ক’তা মা’ম’লা’র আ’সা’মি’কে ছাড়াতে ত’দ’বির: জামাত-বিএনপি’র ৮ কর্মী আ’ট’ক কুষ্টিয়ায় প্র’তিপ’ক্ষের ফা’লার আ’ঘা’তে প্রা’ণ হা’রালেন বৃদ্ধ  গাংনীর মাথাভাঙ্গা নদীতে ডু’বে গৃহবধূর মৃ’ত্যু ৪ বছর পরও কাটেনি নদী পাড়ের দু’র্ভো’গ, সেতুর অপেক্ষায় হাজারো মানুষ সেই ওসির বি’রু’দ্ধে রা’ষ্ট্র’দ্রো’হ মা’ম’লা, পাঁচ দিনের রি’মা’ন্ড

চট্টগ্রাম বন্দরে পরিবহন শ্রমিককে মা’র’ধ’র, ডে’লি’ভারি ব’ন্ধ

notuntimes / ১৮ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম বন্দরে পরিবহন শ্রমিককে মা’র’ধ’র, ডে’লি’ভারি ব’ন্ধ

চট্টগ্রাম বন্দরে প্রবেশে ফি নির্ধারিত হারের চেয়ে বেশি নেওয়ার প্রতিবাদ করায় পণ্যবাহী ট্রেইলরের এক কর্মীকে মারধর করেছে নিরাপত্তা কর্মীরা। সোমবার বিকাল ৩টায় চট্টগ্রাম বন্দরের পাঁচ নম্বর গেটে এই ঘটনা ঘটে। এর প্রতিবাদে পরিবহন শ্রমিকরা চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার ডেলিভারি বন্ধ করে দেয়। একইসঙ্গে পণ্যবাহী কাভার্ডভ্যান চলাচলও বন্ধ হয়ে যায়। সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বন্দরের ডেলিভারি কার্যক্রম বন্ধ ছিল। পরে উভয়পক্ষকে নিয়ে আলাপ-আলোচনায় বসে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, পরিবহন শ্রমিককে মারধরের জেরে বিকাল থেকে চট্টগ্রাম বন্দরের চার নম্বর গেটে অবস্থান করে বিক্ষোভ শুরু করা হয়। এর ফলে বাহির থেকে বন্দরের ভেতরে এবং ভেতর থেকে কোনো গাড়ি বাইরে আসতে পারেনি। অন্যদিকে শ্রমিকদের বিক্ষোভের কারণে বন্দরের সড়কে দীর্ঘ যানজট লেগে যায়। এ সময় সাধারণ যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়।

প্রাইম মুভারস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের জানান, চট্টগ্রাম বন্দরে গেট পাসের ফি ৫৭ টাকার বদলে ৮০-১০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। সমিতির কোষাধ্যক্ষ মোকতার হোসেনের কাছ থেকেও বাড়তি টাকা নেওয়ার প্রতিবাদ জানালে গেট থেকে এসে বন্দরের নিরাপত্তা কর্মীরা তাকে মারধর করেন।

পাঁচ নম্বর গেটে এই ঘটনার পর আমরা বন্দরকে জানালে তারা এসে আমাদের আশ্বস্ত করে। মীমাংসার প্রস্তাব দেয়। এরপর আমরা সবাই চার নম্বর গেটে গেলে সেখানে আরেক দল আমাদের দিকে তেড়ে আসে। এরপর থেকে আমরা পণ্য পরিবহন বন্ধ করে দিই।

চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, ‘বন্দরের নিরাপত্তা কর্মী ও পরিবহন শ্রমিকদের মধ্যে একটি ভুল বোঝাবুঝির ঘটনাকে কেন্দ্র করে পরিবহন বন্ধ হয়ে যায়। বিষয়টি সমাধানের জন্য উভয়পক্ষকে নিয়ে আলোচনা চলছে। আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে ডেলিভারি চালু হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!