• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
স্যান্ডেল-ঘড়িতে মিলল প’রি’চয়, খড়ের গাদা থেকে শিয়ালের টা’নে বেরল যুবকের ম’র’দে’হ দুর্গাপূজায় সরকারি ছু’টি বা’ড়ল শিয়ালের টানাটানিতে বেরিয়ে এলো অ’জ্ঞা’ত যু’বকের মর’দে’হ বাড়ির দ’খ’লে’র আ’সা’মি ধরতে গিয়ে পুলিশের গু’লি’তে গু’লি’বি’দ্ধ ২, গ্রে’প্তা’র ৪ দৌলতপুর সী’মান্তে পু’শ-ই’ন চে’ষ্টা প্রতিহত, পৃথক ঘটনায় গু’লি ও সা’উ’ন্ড গ্রে’নে’ড বি’স্ফো’রণ চুয়াডাঙ্গায় পরিবহন ধ’র্ম’ঘ’ট প্র’ত্যা’হা’র চট্টগ্রাম বন্দরে পরিবহন শ্রমিককে মা’র’ধ’র, ডে’লি’ভারি ব’ন্ধ সাধারণ সেবাগ্রহীতার বে’শে ভূমি অফিসে ডিসি ভাঙ্গায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীর ৭ লাখ টাকা ছি’ন’তা’ই প্র’তিপ’ক্ষ’কে ফাঁ’সা’তে নিজ ঘরে আ”গু’ন দেওয়ার অ’ভি’যো’গ 

স্যান্ডেল-ঘড়িতে মিলল প’রি’চয়, খড়ের গাদা থেকে শিয়ালের টা’নে বেরল যুবকের ম’র’দে’হ

notuntimes / ৫০ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

স্যান্ডেল-ঘড়িতে মিলল প’রি’চয়, খড়ের গাদা থেকে শিয়ালের টানে বেরল যুবকের ম’র’দে’হ

নিজস্ব প্রতিবেদক

কুষ্টিয়ার দৌলতপুরে নির্জন মাঠের সড়কের পাশে খড় দিয়ে ঢেকে রাখা অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাতনামা যুবকের মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ ও নিহতের পরিবার। নিহত যুবকের নাম রাজা হোসেন (২৫)। তিনি উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর গ্রামের ইমাম আলীর ছেলে। মরদেহের পাশে পড়ে থাকা স্যান্ডেল ও হাতঘড়ি দেখে পরিবারের সদস্যরা রাজা বলে শনাক্ত করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে তদন্তের সার্থে তাদের পরিচয় প্রকাশ করা যাচ্ছে না।

সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন রাজা হোসেন। এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সোয়া ৬টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর সাতবিল মাঠ এলাকায় একটি ইট বিছানো (হেরিংবোন) সড়কের পাশ থেকে তাঁর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে স্থানীয় কৃষক সানাউল্লাহ মাঠে কাজ করতে যাওয়ার সময় নির্জন সড়কের পাশে কয়েকটি শিয়ালকে একটি বস্তু ঘিরে টানাটানি করতে দেখেন। তিনি কাছে এগিয়ে গেলে শিয়ালগুলো পালিয়ে যায়। পরে সেখানে ঘাস ও খড় দিয়ে ঢেকে রাখা অবস্থায় এক যুবকের মরদেহ দেখতে পান তিনি। মরদেহের শরীরের বিভিন্ন অংশ শিয়ালে খুবলে খেয়েছে।

বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে দৌলতপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ অনুসন্ধানে ঝিনাইদহ থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন টিম ঘটনাস্থলে আসে।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, রাজা হোসেন সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাঁর খোঁজ করছিলেন। মরদেহ উদ্ধারের খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি দেখতে পান। মরদেহের পাশে পড়ে থাকা স্যান্ডেল, হাতঘড়ি ও পরনের কাপড দেখে তাঁরা সেটি রাজা হোসেনের বলে শনাক্ত করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘মরদেহটি দুই দিনের পুরোনো হওয়ায় পচন ধরেছে। মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!