জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে ছেড়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাকে ফের সিজেপির বিক্ষোভে যোগ না দেওয়ার সতর্কবার্তা দিয়েছে পুলিশ। ভারতের স্থানীয় সময় রোববার ভোররাতে তাকে মুক্তি দেওয়া হয়। শনিবার ককরোচ জনতা পার্টির বিক্ষোভের আগে গুরুগ্রামে তার বাসভবন থেকে তাকে আটক করা হয়েছিল।
নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির কেন্দ্রস্থলে আয়োজিত বিক্ষোভ কর্মসূচি ঘিরে ধরপাকড় চালায় প্রশাসন। এ সময় বিরোধী দলের নেতা, সমাজকর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নির্মাতাসহ ৭ হাজারেরও বেশি মানুষকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ছিলেন ধ্রুব রাঠিও।পুলিশ সূত্রের বরাত দিয়ে দ্য ইন্ডিয়ান এক্সেপ্রেস জানায়, শনিবার সকাল ৬টার দিকে ক্রাইম ব্রাঞ্চের তিনটি দল ধ্রুব রাঠিকে আটক করে। পরে তাকে ক্রাইম ব্রাঞ্চের দপ্তরে নিয়ে প্রায় এক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।