মেহেরপুরের গাংনী সী’মা’ন্তে ৬ জনকে পু’শ’ই’নের চেষ্টা রু’খে দিলো বিজিবি
মেহেরপুর প্রতিনিধি মো: শুভ আহমেদ : মেহেরপুরের গাংনী সীমান্তে নারী পুরুষ সহ ৬ জনকে পুশইন করার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
রোববার (১১ অক্টোবর)ভোর ৫ টার দিকে উপজেলার রংমহল সীমান্ত দিয়ে তাদের পুশইনের চেষ্টা করলে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কঠোর প্রতিরোধের মুখে তাদের ফেরত নিতে বাধ্য হয় বিএসএফ।
রোববার সকাল ৯টা ১০ মিনিটে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তজার্তিক সীমান্ত ১২৭ নং পিলার এলাকা দিয়ে ৪ জন নারী ও ২ জন পুরুষকে পুশইন করার চেষ্টা করে দিঘলকান্দি বিএসএফ ক্যাম্পের কমান্ডার হিমমত সিংয়ের নেতৃত্বে বিএসএফ সদস্যরা। রংমহল বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ক্যাম্পের টহল দল বিষয়টি বুঝতে পেরে প্রতিরোধ গড়ে তোলে। প্রতিরোধের মুখে তাদের ফেরত নেয় বিএসএফ।
৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল রাশেন হাসান রনি বলেন, সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। কোন ভাবেই পুশইন গ্রহন যোগ্য হবেনা।যে কোনো মূল্যে বিএসএফের সকল পুশইন চেষ্টা প্রতিহত করা হবে।
এক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহবানও জানান তিনি।
তিনি বলেন, পরবর্তীতে, বিজিবির দৃঢ় অবস্থানের পরিপ্রেক্ষিতে আনুমানিক সকাল ৮টার দিকে প্রতিপক্ষ ১১ ব্যাটালিয়ন বিএসএফের দীঘলকান্দি ক্যাম্প ওই ০৬ জন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিকে ভারতের কাঁটাতারের বেড়ার অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
তিনি আরও বলেন, বর্তমানে সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত টহল কার্যক্রম জোরদার রয়েছে। পাশাপাশি, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারীত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।এছাড়াও এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও বিজিবি’র নিয়ন্ত্রণে রয়েছে।