• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধা’পে শে’ষ বিজিবির ও’প’র চো’রা’কার’বা’রি’দে’র হা’ম’লা, গু”লি”তে নি”হ”ত ১ বালুমহাল, চালুর চে’ষ্টা’কে ঘিরে অ’স্ত্রে’র ম’হ’ড়া ও গু’লি’বর্ষ’ণে’র অ’ভি’যো’গ ই’জা’রাদার বসির উদ্দিনের বি’রু’দ্ধে মেহেরপুরের গাংনী সী’মা’ন্তে ৬ জনকে পু’শ’ই’নের চেষ্টা রু’খে দিলো বিজিবি প্রাগপুরের ৪ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ সমাজসেবক আসাদুল হক স’ত’র্কবা’র্তা দিয়ে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছে’ড়ে দিল পুলিশ কুষ্টিয়া সীমান্তে চার জনকে পু’শ’ইনের চে’ষ্টা বিএসএফের, রু’খে দিলো বিজিবি সারের ডিলার তা’লি’কায় ছা’ত্র’লী’গে’র সা’বেক নে’তা খোলা হলো কুষ্টিয়ায় লালন সাঁইজির মাজারের দা’ন’বা’ক্স  সীমান্তে বিএসএফের গু’লি’তে বাংলাদেশী এক কৃষক আ’হ’ত 

বিজিবির ও’প’র চো’রা’কার’বা’রি’দে’র হা’ম’লা, গু”লি”তে নি”হ”ত ১

notuntimes / ২৭ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বিজিবির ও’প’র চো’রা’কার’বা’রি’দে’র হা’ম’লা, গু”লি”তে নি”হ”ত ১

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানের সময় বিজিবির টহলদলের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় আত্মরক্ষার্থে বিজিবির গুলিতে এক চোরাকারবারি নিহত হয়েছেন। হামলায় এক বিজিবি সদস্য আহত হয়েছেন।

সোমবার (১২ অক্টোবর) ভোর ৫টা ৪৫ মিনিটে তেলিখালী বিওপির আওতাধীন জলজলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ৩৯ বিজিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে পণ্য জব্দ করে বিজিবির একটি টহলদল। আটক করা পণ্য নিয়ে ফেরার পথে সংঘবদ্ধ চোরাকারবারিরা তাদের ওপর হামলা চালায়।

বিজিবির দাবি, প্রথমে মৌখিকভাবে সতর্ক করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্কতামূলক গুলি ছোড়া হয়। এরপরও হামলা চলতে থাকলে আত্মরক্ষার্থে গুলি চালান বিজিবি সদস্যরা। এতে এক চোরাকারবারি গুলিবিদ্ধ হন।

পরে তাকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত বিজিবি সদস্যের পরিচয় ও শারীরিক অবস্থা বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়নি।

সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান ও টহল অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!