• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
৮-১০ লা’খে যুব উন্নয়নের প্র’শ্ন”ফাঁ’স, গ্রে’প্তা’র ৭ জনের ৫ জনই স’র”কা’রি ক’র্ম’চারী রাবি শিক্ষার্থীর গাড়ির ধা’ক্কা’য় রিকশাচালক নি”হ”ত, আ’হ’ত ২ ১১ দলের লং মার্চের ৭ দ’ফা দা’বি কোটি মানুষের প্রা’ণের দা’বি: কুষ্টিয়ায় লংমার্চে সভাস্থল প’রি’দর্শনে -মোবারক হোসাইন আজ বিশ্ব খাদ্য দিবস সংসদের সাউন্ড সিস্টেমে অ’নি’য়’মে’র অ’ভি’যো’গ নিয়ে অ’নু’স’ন্ধান চ’লছে: দুদকের ডিজি ৩১ অক্টোবরের লং’মা’র্চ স’ফ’ল করতে কুষ্টিয়ায় ১১ দ’লী’য় ঐ’ক্যে’র প্র’স্তু’তি স’ভা অনুষ্ঠিত লালন আখড়ায় মা’দ’ক’বি’রো’ধী অ’ভি’যা’ন, জ’ব্দ ২ হাজার ক’ল’কে আন্তর্জাতিক সাদাছড়ি দি’ব’স আজ: কুষ্টিয়ায় সাড়ে ৮ হাজার দৃ’ষ্টিপ্র’তিব’ন্ধী হাসপাতালে নি’য়ো’গ বাবুর্চির সহকারী হি’সে’বে, দা’য়ি’ত্ব পা’ল’ন করছেন ওয়ার্ড ব’য়ে’র ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধা’পে শে’ষ

আজ বিশ্ব খাদ্য দিবস

notuntimes / ১৯ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

আজ ১৬ অক্টোবর, বিশ্ব খাদ্য দিবস। এবারের দিবসটির প্রতিপাদ্য ‘আজকের উদ্ভাবন আগামী সমৃদ্ধি’।বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। কৃষি মন্ত্রণালয় ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে এসব কর্মসূচি নেওয়া হয়েছে।দিবসটি উপলক্ষে শুক্রবার (১৬ অক্টোবর) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।কৃষি মন্ত্রণালয় আয়োজিত এ আলোচনা সভায় খাদ্য নিরাপত্তা, পুষ্টি, কৃষি প্রযুক্তির উদ্ভাবন এবং টেকসই খাদ্য উৎপাদন ব্যবস্থা নিয়ে আলোচনা করা হবে।বিশ্বব্যাপী ক্ষুধা দূর করা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের প্রাপ্যতা বাড়ানোর বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতিবছর ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস পালন করা হয়।খাদ্য উৎপাদন বাড়ানো এবং কৃষি খাতে নতুন উদ্ভাবনকে উৎসাহিত করাও দিবসটির অন্যতম লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!