বাগেরহাটে ৮ কেজি গাঁ’জা সহ মা’দ’ক কা’র’বা’রি গ্রে’ফ’তা’র
এ এইচ নান্টু, নিজস্ব প্রতিবেদক ||বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী মোড় এলাকা থেকে আট কেজি গাঁজাসহ তারেক হোসেন (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে খুলনা এসআরবি।
জানা যায়, বুধবার (১১ নভেম্বর) রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি’র একটি অভিযানিক দল উপজেলার কাটাখালী এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে মাদক কারবারি তারেক হোসেনকে গ্রেফতার করে। এসময় তার কাছে থাকা আট কেজি গাঁজা উদ্ধার করে।
গ্রেফতারকৃত তারেক হোসেন ফেনির সদর উপজেলার ফাজিলপুর এলাকার মো: শাহআলম এর ছেলে।
খুলনা এসআরবি’র ডিএডি নায়েব সুবেদার মুনসুর রহমান বাদি হয়ে ফকিরহাট মডেল থানায় আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা( যার নং-০৫,তারিখ-১১/১১/২০২৬ইং) দায়ের করেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রজিউল্লাহ খান এবিষয়ে বলেন, তার বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। আসামীকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।#