• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
নারী সংসদ সদস্যের বাড়িতে আ’গু’নে’র ঘ’ট’না’য় আ’ও’য়ামী লী’গে’র আ’ট নে’তা’র নামে মা’ম’লা গাজী সুমনের নে’তৃ’ত্বে দৌলতপুরে ছাত্রদলের বি”ক্ষো’ভ মি’ছি’ল ও স’মা’বে’শ অনু’ষ্ঠি’ত এমপির বাড়িতে আ’গু’নে না’শ’ক’তা’র আলামত মে’লে’নি: স্বরাষ্ট্রমন্ত্রী বন্ধুর জা’না’জা’য় নী’র’বে দাঁ’ড়ি’য়ে শেষ বি”দা’য় জানালেন সনাতন ধ’র্মে’র সুরেশ আমির হামজার প’দ’ত্যা’গ ও বি’চা’রে’র দা”বি”তে কুষ্টিয়ায় না’রী’দের বি’ক্ষো’ভ সারাদেশের অ’বৈ’ধ ইটভাটা ব’ন্ধে’র নি’র্দে’শ হাইকোর্টের গা’জায় হাসপাতালে ইসরায়েলি হা’ম’লা’য় নি’হ’ত ৬, আ”হ”ত২০ এমপি নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে পে’ট্রো’ল বো”মা নি’ক্ষে’প করেছে দু’র্বৃ’ত্ত’রা বাগেরহাটে ৮ কে’জি গাঁ’জা সহ মা’দ’ক কা’র’বা’রি গ্রে’ফ’তা’র  সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে যু’ব’কের টিকটক, কর্মচারীকে শো’ক’জ

গাজী সুমনের নে’তৃ’ত্বে দৌলতপুরে ছাত্রদলের বি”ক্ষো’ভ মি’ছি’ল ও স’মা’বে’শ অনু’ষ্ঠি’ত

notuntimes / ১৭০ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

দৌলতপুরে আওয়ামী লীগ-ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য, নাশকতা ও অপতৎপরতার প্রতিবাদে কুষ্টিয়ার দৌলতপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ছাত্রদল।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি থানা বাজারসহ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেন্টার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন দৌলতপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গাজী সুমন।

এ সময় তিনি ৫ আগস্ট-পরবর্তী দেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন। পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে ত্যাগী ও জনপ্রিয় ব্যক্তিদের মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন। দলের জন্য দীর্ঘদিন ধরে ত্যাগ স্বীকার করেছেন এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে এমন ব্যক্তিদের মনোনয়ন দেওয়ার বিষয়টি তিনি বক্তব্যে তুলে ধরেন।

সমাবেশে তিনি বলেন,আওয়ামী লীগের নেতাকর্মীসহ একটি মহল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিভিন্ন স্থানে নাশকতা ও অরাজকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। গাড়ি পোড়ানো এবং জুলাই যোদ্ধাদের বাড়িঘরে আগুন দেওয়ার মতো অপতৎপরতার মাধ্যমে দেশের চলমান পরিস্থিতি অশান্ত করার পাঁয়তারা চলছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন,এধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি বলেন অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সকলকে একসাথে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিপন আলী, সাগরখালী কলেজ ছাত্রদলের আহ্বায়ক মুসাব্বির হোসেন, কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিব হাসান মাহি, দৌলতপুর সরকারি অনার্স কলেজ ছাত্রদলের সহসভাপতি কৌশিক আহমেদসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!