• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
ভোট দিতে চলন্ত ট্রেনের ছাদে উঠে বাড়ি যাচ্ছে মানুষ জতীয় সংসদ নির্বাচনে আপনার পছন্দের প্রতীক কোনটি? কুষ্টিয়ায় ভোটকেন্দ্র দুটি সিসি ক্যামেরা চু*রি কুষ্টিয়ায় প্রার্থীর সঙ্গে গণসংযোগ: হাসপাতালের আরএমওকে শো’কজ,আমির হামজাকে জ’রিমানা কুষ্টিয়ায় যৌ’থবা’হি’নীর নির্বাচনি ম’হড়া আইন অনুযায়ী সবাইকে যার যার নির্বাচনী দায়িত্ব পালনের অনুরোধ নজরুল ইসলামের কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র আনোয়ার আলীর বি’রুদ্ধে দু’দকের মা’মলা কেউ যেন ভূ’য়া জা’ল ভোট দিতে না পারে- রামপালে জনসভায় ডক্টর ফরিদ  জামায়াত ক্ষমতায় গেলে শান্তির জনপদ হবে রামপাল- আব্দুল ওয়াদুদ বর্ণমালা কোচিং সেন্টারের সফলতার তৃতীয় বছরে বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন

কুষ্টিয়ায় ভোটকেন্দ্র দুটি সিসি ক্যামেরা চু*রি

notuntimes / ৪৭ Time View
Update : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

কুষ্টিয়া-২ আসনের একটি ভোটকেন্দ্র থেকে দুটি সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। কেন্দ্রটি কুষ্টিয়ার মিরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে চুরির বিষয়টি টের পেয়ে স্কুল কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানায়। এ ঘটনায় মিরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জানা গেছে, গতকাল সোমবার দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বিদ্যালয়ে প্রবেশ করে সিসি ক্যামেরা দুটি চুরি করে নিয়ে যায়। মঙ্গলবার সকালে বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি জানতে পারে।

কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে রাত ৮টার দিকে বলেন, ‘সকালে স্কুল কর্তৃপক্ষ চুরির বিষয়টি টের পেয়ে আমাকে জানায়। আগামীকাল (বুধবার) সকালে একই স্থানে আবারও নতুন করে ক্যামেরা প্রতিস্থাপন করা হবে।’

কুষ্টিয়ার ভেড়ামারা ও মিরপুর দুই উপজেলা মিলে কুষ্টিয়া-২ আসন। মিরপুর উপজেলায় ১১৪টি ভোটকেন্দ্র রয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৮ হাজার ১ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!