• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মোটরসাইকেল কি’ন’তে দে’ড় লা’খ টা’কা নিয়ে বিয়ের দিন উ’ধা’ও বর! ইউপি নি’র্বা’চ’নে আ’চ’রণবি’ধি ল’ঙ্ঘ’ন করলে প্রা’র্থি’তা বা’তি’ল করতে পারবে ইসি বি’ষা’ক্ত ম’দ’পা’নে ১৬ জনের মৃ”ত্যু, ৬০০ শতাধিক হাসপাতালে কুষ্টিয়ায় কাজল মাজমাদারের উ’দ্যো’গে তারেক রহমানের জন্মদিন উ’দ’যাপন কুষ্টিয়া জেলা ছা’ত্রদ’লে’র সভাপতি নিশাত, সম্পাদক জামির সাজেকে সেনাবাহিনীর সঙ্গে গো’লা’গু’লি’র খবর, অ’স্বী’কা’র জেএসএসের কুষ্টিয়ায় ভাঙারির ব’স্তা থেকে বের হলো বি’স্ফো’র’কস’দৃ’শ ব’স্তু, বি”স্ফো’র’ণে আ”হ”ত ২ দৈনিক মুক্তমঞ্চ পত্রিকা ৩০তম বর্ষে পদার্পণ উ’প’লক্ষে আ’লো’চ’না স’ভা, কেক কা’টা ও সাংস্কৃতিক অ’নু’ষ্ঠা’ন অ’নু’ষ্ঠি’ত  নতুন টাইমসে সংবাদ প্রকাশের পর কুষ্টিয়া এলজিইডির নির্বাহী প্রকৌশলী রাজু আহমদকে স্ট্যান্ড রিলিজ” শৈলকুপায় অধিগ্রহণকৃত মহাসড়কের জমির ৩২ টি স্থা’প’না উ’চ্ছে’দ

সাজেকে সেনাবাহিনীর সঙ্গে গো’লা’গু’লি’র খবর, অ’স্বী’কা’র জেএসএসের

notuntimes / ৩৫ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

সাজেকে সেনাবাহিনীর সঙ্গে গো’লা’গু’লি’র খবর, অ’স্বী’কা’র জেএসএসের

রাঙামাটির সাজেক পর্যটন এলাকায় সেনাবাহিনীর সঙ্গে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সদস্যদের গোলাগুলির খবর পাওয়া গেছে। শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালংয়ের ১৪ কিলো এলাকায় এই ঘটনা ঘটে। তবে সংগঠনটির মুখপাত্রের দাবি করেছেন, ঘটনার সঙ্গে তারা সম্পৃক্ত নন।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘আজ (শনিবার) সকাল সাড়ে ৯টার দিকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সসন্ত্রাসীদের গোলাগুলির খবর শুনেছি। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’

জেএসএস কেন্দ্রীয় সহ তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, ‘সাজেকে গোলাগুলির কোনো খবর আমার জানা নেই। আর গোলাগুলি হলেও এ ঘটনার সঙ্গে জনসংহতি সমিতির কোনো সম্পৃক্ততা নেই।’

এ বিষয়ে রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।

এর আগে, ২২ অক্টোবর সাজেকের উজোবাজারে সেনাবাহিনীর সঙ্গে আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছিল আইএসপিআর। তবে গোলাগুলির ওই ঘটনার কথা অস্বীকার করে ইউপিডিএফ।

এদিকে, রাঙামাটির সাজেক ইউনিয়ন থেকে জেএসএসের (সন্তু লারমা) ‘সশস্ত্র’ সদস্যদের সাজেক থেকে সরিয়ে নেওয়ার দাবিতে কয়েক দফায় সড়ক অবরোধের ডাক দেয় ইউপিডিএফ সমর্থিত স্থানীয় দুটি সংগঠন। সাজেক গণঅধিকার রক্ষা কমিটি এবং সাজেক কারবারী অ্যাসোসিয়েশনের টানা অবরোধে এখনো সাজেক পর্যটনকেন্দ্র সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এর মধ্যেই গত ৩১ অক্টোবর ও ১ নভেম্বর সাজেকের দুটি এলাকায় ইউপিডিএফের সঙ্গে জেএসএসের গোলাগুলির খবর পাওয়া যায়। তবে দুই পক্ষটি এ অভিযোগ অস্বীকার করেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!