• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম:
পদ্মার বালুমহাল নি’য়’ন্ত্র’ণ নিয়ে বি’রো’ধ, ঈশ্বরদীতে পিন্টু-কাঁকন বা’হি’নীর সং’ঘ’র্ষে’র পর বাড়িঘরে আ”গু’ন কুষ্টিয়ায় আয়নাবাজির কারসাজি, ভু’য়া মালিক সেজে ১২ পরিবারের ৩০ কো’টি টা’কা’র স’ম্প’ত্তি হা’ত’বদল শীর্ষ স”ন্ত্রা”সী সুইডেন আসলাম গ্রে’প্তা’র কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে তিন দিনব্যা’পী প্রাথমিক চিকিৎসা প্র’শি’ক্ষ’ণ স’ম্প’ন্ন সার না পে’য়ে উপসহকারী কৃষি কর্মকর্তাকে থা’প্প’ড় পরীক্ষা চ’লা’কালে শ’র্ট’সা’র্কিট থেকে শ্রে’ণিক’ক্ষে আ”গু”ন, অ’ল্পের জন্য র”ক্ষা পেল শি’শু’রা জুলাই আ’ন্দো’ল:নের মা’ম’লা’র আসামি গ্রে’প্তা’র ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্র’তিষ্ঠা’বার্ষি’কী উ’পল’ক্ষে নানা ক’র্ম’সূচি পা’ল’ন মালয়েশিয়া থেকে ১০ হা’জা’র রো’হি’ঙ্গা পু’ন’র্বা’সনের ঘো’ষ’ণা ‘ভি’ত্তি’হী’ন’ বলল তুরস্ক টানা দ্বিতীয় মৌসুমে গোল্ডেন বুট বুঝে পেলেন মেসি

কুষ্টিয়ায় আয়নাবাজির কারসাজি, ভু’য়া মালিক সেজে ১২ পরিবারের ৩০ কো’টি টা’কা’র স’ম্প’ত্তি হা’ত’বদল

notuntimes / ৪৯ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় আয়নাবাজির কারসাজি, ভুয়া মালিক সেজে ১২ পরিবারের ৩০ কোটি টাকার সম্পত্তি হাতবদল

মানুষ বেঁচে আছেন, অথচ কাগজে-কলমে বিক্রি হয়ে গেছে তাঁর জমি! যে জমিতে একসময় ফসল ফলিয়েছেন, যে সম্পত্তি বাবার কাছ থেকে পাওয়া উত্তরাধিকার, যে জমিকে নিজের শেষ সম্বল ভেবে আগলে রেখেছেন বছরের পর বছর—একদিন জানতে পারলেন, সেই জমির মালিকানা আর তাঁর নেই। তাঁর অজান্তেই অন্য একজন তাঁর পরিচয় ধারণ করে জমি বিক্রি করে দিয়েছেন। দলিল হয়েছে, মালিকানা বদলেছে, এমনকি নামজারিও সম্পন্ন হয়েছে। অথচ প্রকৃত মালিক জানেনই না, কখন, কার কাছে, কীভাবে বিক্রি হলো তাঁর সম্পত্তি!

কুষ্টিয়ায় এমনই এক ভয়ংকর প্রতারণার শিকার হয়েছেন ১২টি পরিবারের সদস্যরা। অভিযোগ উঠেছে, অভিনব ‘আয়নাবাজি’ কায়দায় ভুয়া পরিচয় ও অন্যের ছবি-পরিচয় ব্যবহার করে প্রায় পাঁচ একর জমি হাতিয়ে নিয়েছে স্থানীয় একটি প্রতারকচক্র। এসব জমির আনুমানিক বাজারমূল্য ৩০ কোটি টাকা। পরে জমিগুলো বিক্রি করা হয়েছে বেঙ্গল গ্রুপের মালিক আতিয়ার রহমান ও রাজু আহম্মেদের কাছে। এই জালিয়াতির নেপথ্যে স্থানীয় অন্তত ১০ জনের একটি চক্রের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। অভিযোগের তির রয়েছে শিল্পপ্রতিষ্ঠানটির এক কর্মচারী, দলিল লেখক, রেজিস্ট্রি অফিস ও ভূমি অফিসের সংশ্লিষ্ট ব্যক্তিদের দিকেও।

অনুসন্ধানে বেরিয়ে এসেছে, কীভাবে জীবিত মানুষের পরিচয়ে অন্য মানুষকে দাঁড় করিয়ে একের পর এক সম্পত্তি বিক্রি করা হয়েছে। কীভাবে প্রকৃত মালিকদের অজান্তে দলিল তৈরি, রেজিস্ট্রি এবং নামজারির মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আর সবচেয়ে নির্মম বিষয় হলো, যাঁদের জমি বিক্রি হয়েছে, তাঁরা অনেকেই বিষয়টি জানতে পেরেছেন জমির খাজনা দিতে গিয়ে কিংবা প্রয়োজনীয় কাগজপত্র তুলতে গিয়ে।

কুষ্টিয়া সদর উপজেলার মিনাপাড়া এলাকার বাসিন্দা রেবেকা খাতুন। শহরের ব্যস্ত বাইপাস সড়কের পাশে তাঁর ১৮ কাঠা জমি। বাবার দেওয়া এই সম্পত্তি দীর্ঘদিন ধরে নিজের মতো করে ভোগদখল ও আবাদ করে আসছিলেন তিনি। জমিটি ছিল তাঁর জীবনের অন্যতম সম্বল। বর্তমান বাজারমূল্যে যার দাম প্রায় এক কোটি টাকা।

কিন্তু একদিন সেই জমির খাজনা দিতে গিয়ে যেন মাথায় আকাশ ভেঙে পড়ে রেবেকার। জানতে পারেন, জমির কাগজপত্রে পরিবর্তন এসেছে। সন্দেহ হওয়ায় রেজিস্ট্রি অফিস ও ভূমি অফিসে খোঁজ নেন। কাগজপত্র হাতে পাওয়ার পর জানতে পারেন, তাঁর নাম-পরিচয় ধারণ করে অন্য এক নারী জমিটি বিক্রি করে দিয়েছেন। ক্রেতা হিসেবে দলিলে নাম রয়েছে বেঙ্গল টোবাকোর মালিক আতিয়ার রহমান ও রাজু আহম্মেদের।

যে জমিতে নিজের অধিকার নিয়ে নিশ্চিন্ত ছিলেন, সেই জমিই অন্যের হাতে চলে গেছে তাঁর অজান্তে। জীবিত রেবেকার পরিচয়ে অন্য একজন হয়ে উঠেছেন জমির বিক্রেতা! নিজের সম্পত্তি বিক্রির দলিলে তাঁর নাম থাকলেও সেখানে তিনি ছিলেন না, জানতেনও না কিছুই।

রেবেকা খাতুন বলেন, বাবার দেওয়া জমি নিজের নামে ছিল। দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছি। জমির খাজনা দিতে গিয়ে জানতে পারি, জমির কাগজপত্রে সমস্যা হয়েছে। পরে কাগজ তুলে দেখি, আমার পরিচয়ে অন্য একজন নারী জমি বিক্রি করে দিয়েছেন। আমি জমি বিক্রি করিনি, কাউকে কোনো অনুমতিও দিইনি। অথচ কাগজে-কলমে আমার জমি অন্যের হয়ে গেছে।

রেবেকার মতো একই পরিণতি হয়েছে সদর উপজেলার ঢাকাঝালুপাড়া এলাকার ইয়ার আলীর পরিবারের। তাঁর বাবা তোয়াজ আলী ১৯৯০ সালে মারা যান। অথচ কাগজপত্র যাচাই করতে গিয়ে ইয়ার আলী দেখতে পান, ২০২৫ সালে চারজন ব্যক্তি তাঁর মৃত বাবার পরিচয়ে জমি কিনেছেন। পরে সেই জমি বিক্রি করে দিয়েছেন বেঙ্গল গ্রুপের মালিক আতিয়ার রহমান ও রাজু আহম্মেদের কাছে।

যে ব্যক্তি তিন দশকেরও বেশি সময় আগে মারা গেছেন, তাঁর কাছ থেকেই কীভাবে জমি কেনাবেচা হলো—এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সামনে আসে আরও বিস্ময়কর তথ্য।

শুধু রেবেকা কিংবা ইয়ার আলীর পরিবার নয়, নাজমুল হক, সাজাহান আলীসহ মোট ১২টি পরিবারের প্রায় পাঁচ একর জমি একই কায়দায় বিক্রির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, তাঁদের অজান্তে ভুয়া পরিচয়ধারীদের মাধ্যমে জমির দলিল তৈরি করে রেজিস্ট্রি করা হয়েছে। পরে সেসব জমির মালিকানা পরিবর্তন ও নামজারিও করা হয়েছে।

ভুক্তভোগীদের কাছে বিষয়টি কেবল জমি হারানোর ঘটনা নয়; এটি তাঁদের অস্তিত্ব, উত্তরাধিকার ও জীবনের সঞ্চয় কেড়ে নেওয়ার মতো নির্মম প্রতারণা। তাঁরা বলছেন, যাঁরা জমি বিক্রি করেছেন বলে দলিলে উল্লেখ রয়েছে, তাঁদের অনেককেই তাঁরা চেনেন না। অথচ তাঁদের পরিচয় ব্যবহার করে কোটি কোটি টাকার সম্পত্তি হাতবদল হয়ে গেছে। এখন তাঁরা নিজেদের জমির মালিকানা ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন।

*ভুয়া পরিচয়ে জমি বিক্রির নেপথ্যে যারা*

দলিল সংগ্রহ করে ভুয়া পরিচয়ে জমি বিক্রি করা ব্যক্তিদের ছবি ও পরিচয় অনুসন্ধান করতে গিয়ে প্রতিবেদকের সামনে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।

মিরপুরের কদমতলা এলাকায় সন্ধান মেলে রেবেকা খাতুন সেজে জমি বিক্রি করতে যাওয়া আয়েশার। তাঁর সঙ্গে কথা বলে জানা যায়, জমি কেনাবেচা সম্পর্কে বিস্তারিত কিছুই জানতেন না তিনি। মারফত সোহেল নামের এক ব্যক্তি তাঁকে ডেকে নিয়ে রেবেকা সাজিয়ে জমি রেজিস্ট্রি করান। এর বিনিময়ে তাঁকে দেওয়া হয় মাত্র দুই হাজার টাকা।

অর্থাৎ মাত্র দুই হাজার টাকার বিনিময়ে অন্য একজনের পরিচয় ধারণ করে কোটি টাকার সম্পত্তি বিক্রির দলিলে দাঁড় করানো হয় তাঁকে!

এরপর সদর উপজেলার চেঁচুয়া এলাকায় সন্ধান মেলে মৃত তোয়াজ শেখের পরিবারের সদস্য পরিচয়ে জমি বিক্রি করতে যাওয়া রহিমা খাতুনের। তাঁর ভাষ্য, এক ভাই আলমগীরসহ দুই বোনকে নিয়ে জমি রেজিস্ট্রি করিয়েছেন চক্রের সদস্যরা। এ কাজের বিনিময়ে চারজনকে ৪০ হাজার টাকা করে মোট এক লাখ ৬০ হাজার টাকা দেওয়া হয়। এর বাইরে জমির প্রকৃত মালিকানা কিংবা দলিলের বিষয়ে তাঁদের বিস্তারিত কিছু জানা নেই।

তাঁদের বক্তব্যে উঠে আসে বেঙ্গল গ্রুপের এক কর্মচারী মারফত, চৌরহাস এলাকার সোহেল, লিটন, নাসির ও সুমনসহ আরও কয়েকজনের নাম।

এ সূত্র ধরে কথা হয় চক্রের সদস্য হিসেবে অভিযুক্ত মারফত, সুমন ও নাসিরের সঙ্গে। বিভিন্ন দলিলে তাঁদের শনাক্তকারী হিসেবে স্বাক্ষর রয়েছে। তবে তাঁরা এসব জালিয়াতির বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন। অন্য অভিযুক্তদের কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

*দায় নিতে নারাজ সংশ্লিষ্টরা*

প্রতারণার মাধ্যমে জমি কেনাবেচার অভিযোগের বিষয়ে কথা হয় বেঙ্গল গ্রুপের মালিক আতিয়ার রহমান ও রাজু আহম্মেদের সঙ্গে। তাঁরা জানান, চক্রটির মাধ্যমে জমি কিনেছেন ঠিকই, তবে জালিয়াতির বিষয়ে কিছুই জানেন না। চক্রের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার অভিযোগও অস্বীকার করেন তাঁরা।

অন্যদিকে জেলা রেজিস্ট্রার গাজী মোহাম্মদ আব্দুল করিম বলেন, এসব বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে ভুয়া পরিচয়ে দলিল রেজিস্ট্রির কোনো সুযোগ নেই বলে দাবি করেন তিনি।

সহকারী ভূমি কর্মকর্তা নুসরাত ইয়াসমিন জানান, এসব ঘটনা ঘটার সময় তিনি ওই অফিসে কর্মরত ছিলেন না। এ বিষয়ে লিখিত আবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দলিল লেখক শাহীন ফেরদৌস বলেন, দলিলে যাঁরা শনাক্তকারী হিসেবে ছিলেন, তাঁদের শনাক্তের ভিত্তিতেই তিনি দলিল লিখেছেন। কাগজপত্র ঠিকঠাক দেখেই জমি রেজিস্ট্রি হয়েছে। কোনো ছলচাতুরীর সঙ্গে তিনি জড়িত নন বলেও দাবি করেন।

অভিযোগের বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, বিষয়টি খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!