• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়ায় আ’গম’ন উ’প’ল’ক্ষে বটতৈল ইউ‘পি চেয়ারম্যান পদপ্রার্থী সাইদুল ইসলামের ম’তবি’নি’ম’য় স’ভা অ’নু’ষ্ঠি’ত দুই জা-এর মধ্যে দৈনিক ঝ’গ’ড়া, স্ত্রীদের হ”ত্যা করে জ’ঙ্গ’লে পুঁ’তে রাখলেন দুই ভাই প্রধানমন্ত্রীর আগমন উ’প’ল’ক্ষে কুষ্টিয়ায় কাজল মাজমাদারের উ’দ্যো’গে আ’ন’ন্দ মি”ছি’ল কুষ্টিয়ায় জেলা কারাগার ল’ক্ষ্য করে দুর্বৃ’ত্ত’দে’র বো”মা নি’ক্ষে’প  গড়াই নদীর নি’র্মা’ণাধী’ন সেতুর কাজ চার দ’ফা মে’য়াদ বাড়িয়ে ৩ বছরের কাজ শে’ষ হয়নি ৬ বছরেও ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেল গাংনীর সুমন আলী ওসি ও যুব ম’হি’লা লী’গ নে’ত্রীর ফো’না’লাপের অডিও ফাঁ’স স”হিংস’তা’র ছ’ক, এসআরবির কোম্পানি কমান্ডার আ”ট’ক ৫৫০ টা’কা’র সিমেন্ট ১১৮০, ১১ টা’কা’র ইট ২৭—কে’নাকা’টায় হ’রি’লু’ট কারিগরি প্র’শি’ক্ষণ কে’ন্দ্রে ইউপি নির্বাচন নিয়ে ৫৫টি রা’জনৈ’তিক দ’লে’র সঙ্গে সং’লা’পে বসবে ইসি

প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়ায় আ’গম’ন উ’প’ল’ক্ষে বটতৈল ইউ‘পি চেয়ারম্যান পদপ্রার্থী সাইদুল ইসলামের ম’তবি’নি’ম’য় স’ভা অ’নু’ষ্ঠি’ত

notuntimes / ৩৯ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়ায় আগমন উপলক্ষে বটতৈল ইউ‘পি চেয়ারম্যান পদপ্রার্থী সাইদুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: আগামী ২ ডিসেম্বর বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়ায় আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট বাজারে ৪নং বটতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সাইদুল ইসলাম বিশ্বাসের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় বক্তব্যকালে সাইদুল ইসলাম বিশ্বাস বলেন, আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়ায় আগমনকে ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর আগমন সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারন মানুষের মাঝে বটতৈল ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচন করার ঘোষনা দেন সাইদুল ইসলাম। শতশত জনগনও হাত তুলে তাকে ভোট করার সিদ্ধান্ত দেন। চেয়ারম্যান নির্বাচিত হলে ৪ নং বটতৈল ইউনিয়নের সার্বিক উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের আশ্বাস দেন সাইদুল ইসলাম বিশ্বাস। এছাড়াও প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় সফর সফল করতে বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।

সভায় স্থানীয় বিএনপি নেতাকর্মী, সমাজপতি, গন্যমান্য ব্যাক্তিসহ এলাকার সাধারন মানুষ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সবার মাঝে খাবার বিতরণ করেন চেয়ারম্যান পদপ্রার্থী সাইদুল ইসলাম বিশ্বাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!