• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম:
মিরপুরে সাংবাদিকদের সাথে জামায়াতের ম’ত’বি’নিময়  মিশরের দক্ষিণ সিনাই প্র’দেশে বাস দু’র্ঘ’টনা’য় ১৬ জন নি’হ’ত বারবার ভ্যান ছি’ন’তাই, ইবি এলাকায় অ’প’রাধী’দের দৌ’রা’ত্ম্যে প্রশাসন কি নী’রব? খোকসায় চু’রি মা’ম’লা’র আ’সা’মি গ্রে’প্তা’র দৌলতপুরে বিএনপির ৪৮তম প্র’তি’ষ্ঠা’বা’র্ষিকী উ’দযাপন উ’প’লক্ষে ব্যা’প’ক আ’য়ো’জন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দু’গ্রুপের সং”ঘ’র্ষ, ওসিসহ আ’হ’ত ১০ স্বজনের ম’র’দে’হ নিয়ে ফেরার পথে নাটোরে ট্রাক-অ্যাম্বুলেন্স সং’ঘ’র্ষে নি’হ’ত ১, আ’হ’ত ৪ থার্ড টার্মিনালের র‌্যা’ম্প থেকে পিকআপ প’ড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত পদ্মায় পানি বৃ’দ্ধির শ’ঙ্কা: দৌলতপুরে ব’ন্যা মো’কা’বে’লায় ম’তবি’নি’ময় স’ভা পাবনায় পাগলা কু’কু’রের কা’ম’ড়ে না’রী ও শি’শুস’হ আ’হত ২৮

অনন্য মাইলফলক ছুঁলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান

notuntimes / ১৫৩ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিতে দারুণ এক কীর্তি গড়লেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের প্রথম ও বিশ্বের পঞ্চম বোলার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩ হাজার ডট বলের মাইলফলক ছুঁয়েছেন এই বাঁহাতি পেসার।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে হারের ম্যাচে এই ইতিহাস গড়েন মুস্তাফিজ। ম্যাচে দুই ওভার বল করে মোট তিনটি ডট বল দেন তিনি। এখন তার বর্তমান ডট বল সংখ্যা ৩০০২ টি।

এই তালিকায় সাবেক ওয়েস্ট ইন্ডিজ তারকা ডোয়াইন ব্রাভো ৩৬৮১ ডট বল নিয়ে সবার উপরে। পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির ৩৩৪৮ ডট বল দিয়ে দ্বিতীয় স্থানে। ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল ৩২১৩ ডট বল দিয়ে তিনে, আর ৩০৪৬ ডট বল দিয়ে পাকিস্তানের সোহেল তানভির চারে।

মুস্তাফিজের উপরে থাকা প্রায় সব খেলোয়াড়ই ক্যারিয়ারের শেষ লগ্নে। ব্রাভো ও তানভির ক্রিকেটে খুব বেশি সক্রিয় নেই। অন্যদিকে মুস্তাফিজ এখন তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মুহূর্তে। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগেও নিয়মিত। তাতে করে এই তালিকাতেও তার শীর্ষে ওঠার আশা করা যেতে পারে।

এদিকে, গত বছর অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সাত ডট বল দিয়েছিলেন মুস্তাফিজ। তাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি বলে রান না দেওয়ার কীর্তি গড়েন তিনি। নিউজিল্যান্ডের বোলার টিম সাউদিকে ছাপিয়ে যান ১১৪২টি ডট বল দিয়ে। আগেই এই ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে ডট বলের শীর্ষস্থান দখল করে নিয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!