• বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

অ’ভি’যা’নে গিয়ে হা’ম’লা’র শি’কা’র পুলিশ,শীর্ষ ছি”ন’তা’ই:কা’রী গু”লি”বি”দ্ধ 

notuntimes / ৩৯ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

রাজধানীর মোহাম্মদপুরে অভিযানে পুলিশের ওপর ছিনতাইকারীদের হামলা ঘটনা ঘটেছে। এসময় পুলিশের গুলিতে আহত হয়েছেন শীর্ষ ছিনতাইকারী পলাশ। গ্রেফতার করা হয়েছে তিনজনকে।

সোমবার (১১ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এডিসি (প্রশাসন) মীর আসাদুজ্জামান।

ডিএমপির এডিসি জানান, সোমবার (১১ মে) ভোরে মোহাম্মদপুরে টাউন হল এলাকায় দলবল নিয়ে সংঘবদ্ধ হয়ে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন শীর্ষ ছিনতাইকারী পলাশ। এ সময় অভিযান চালায় পুলিশ। পুলিশের অবস্থান টের পেয়ে আক্রমণ চালান ছিনতাইকারীরা। আহত হন এক পুলিশ সদস্য। আত্মরক্ষায় পুলিশ গুলি চালালে পলাশ আহত হন। ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, গ্রেফতারদের মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসাধীন। জব্দ করা হয়েছে চাইনিজ কুড়াল, চাপাতি, চাকু এবং একটি খেলনা রিভলভার ও ছিনতাই হওয়া মোবাইল ফোন।

সন্ত্রাসী পলাশের বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!