ইবি’র পাটিকাবাড়ীতে অসুস্থ স্ত্রীর চিকিৎসা কালিন সময়ে চিকিৎসক চেম্বারে স্বামীর মৃত্যু
তিতাস আহম্মেদ
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের উত্তরমাগুরা গ্রামে অসুস্থ স্ত্রীর চিকিৎসকের চেম্বারে চিকিৎসাধীন অবস্থায় রবিউল ইসলাম (৪২) নামের এক ব্যক্তির আকস্মিক মৃত্যুর মর্মান্তিক ঘটনা ঘটেছে।
৯ আগস্ট রবিবার সকাল ৯টার দিকে পাটিকাবাড়ী বাজারের একটি পল্লী চিকিৎসকের চেম্বারে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম উত্তরমাগুরা গ্রামের মৃত ইছা হকের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রবিবার সকালে নিজ অসুস্থ স্ত্রীকে চিকিৎসার জন্য পাটিকাবাড়ী বাজারের পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান রবিউল ইসলাম। চিকিৎসালয়ের ভেতরে স্ত্রীর চিকিৎসা চলাকালীন সময়ে বাইরে বেঞ্চে বসে অপেক্ষা করছিলেন তিনি। এ সময় হঠাৎ মাথা ঘুরে মাটিতে পড়ে যান তিনি। তাৎক্ষণিকভাবে চিকিৎসক এগিয়ে এসে তার পালস পরীক্ষা করে রবিউল ইসলামকে মৃত ঘোষণা করেন।
রবিউল ইসলাম এক সময় পাটিকাবাড়ী বাজারে জেনারেটরের ব্যবসা করতেন। পরবর্তী সময়ে এখন তিনি কৃষিকাজে নিয়োজিত ছিলেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসন্তান এবং এক প্রতিবন্ধী শিশু ছেলে রেখে গিয়েছেন।