• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে গাড়ির নীচে চা’পা পড়ে শি’শু শিক্ষার্থীর মৃ ত্যু  দৌলতপুরে স্বেচ্ছাসেবক দ’ল-ছা’ত্রদলের বি’ক্ষো’ভ ইবি’র বিত্তিপাড়া স্পোর্টিং ক্লা’বে’র ফুটবল টু’র্নামেন্টে ভোরের পাখি একাদশের জ’য় জুলাই গ’ণঅ’ভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গাংনীতে জামায়াতের বি’ক্ষো’ভ মি’ছি’ল ও স’মা’বে’শ দৌলতপুরে হোম ডে’লিভারিতে পৌঁছাচ্ছে মা’দ’ক, সী’মান্তজুড়ে স’ক্রিয় সি’ন্ডি’কেট  বালু ব্য’বসা নিয়ে সং’ঘ’র্ষের মা’ম’লা,বিএনপি নে’তা গ্রে’প্তা’র কর্ণফুলী টানেল মোড়ে দু’র্ঘট’না ‘মা তো প্রতিদিন সন্ধ্যায় বাড়ি ফিরত, আজ কেন আ’সছে না’ কুষ্টিয়ায় আ’নন্দঘন আ’য়ো’জ’নে মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূ’র্তি উ’দযা’পন সিলেটে সারজিস আলমের গাড়িতে হা’ম’লা দুদকের শী’র্ষ প’দের জন্য সচিবালয়ে দৌ’ড়ঝাঁপ

ইবি’র বিত্তিপাড়া স্পোর্টিং ক্লা’বে’র ফুটবল টু’র্নামেন্টে ভোরের পাখি একাদশের জ’য়

notuntimes / ৩৩ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

ইবি’র বিত্তিপাড়া স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টে ভোরের পাখি একাদশের জয়

তিতাস আহম্মেদ

বৃষ্টি কাদা পানিকে পুরোপুরি উপেক্ষা করে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘বিত্তিপাড়া স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্ট–২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। টান টান উত্তেজনাকর ফাইনাল ম্যাচে শৈলগাড়ী নব দিগন্ত ক্রিয়া সংঘ ফুটবল একাদশকে টাইব্রেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ভোরের পাখি ফুটবল একাদশ।

গত শনিবার (১ আগস্ট) বিকেলে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন বিত্তিপাড়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে মহিষাডাঙ্গা ইটভাটা প্রাঙ্গণে এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। উৎসাহিত দর্শকের উপস্থিতিতে খেলার মাঠটি একখণ্ড জনসমুদ্রে পরিণত হয়।

উক্ত অনুষ্ঠানটিতে আলমগীর হোসেন আলম মন্ডলের(সভাপতি ৪নং ওয়ার্ড বিএনপি উজানগ্রাম ইউনিয়ন) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব।

ফাইনাল ম্যাচে মাঠে নামার পর থেকেই দুই দলের খেলোয়াড়রা নিজেদের সেরা নৈপুণ্য প্রদর্শন করেন। শুরু থেকেই আক্রমণ আর পাল্টা আক্রমণে ম্যাচটি দর্শকদের মাঝে চরম উত্তেজনার সৃষ্টি করে। নির্ধারিত সময়ের খেলা সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপ ধরে রেখে ভোরের পাখি ফুটবল একাদশ ৪-২ গোলে শৈলগাড়ী ফুটবল একাদশকে পরাজিত করে বিজয়ের উল্লাসে মাতে।

খেলা শেষে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি এবং আকর্ষণীয় পুরস্কার তুলে দেন। টুর্নামেন্টের এই আয়োজন এলাকার ক্রীড়াপ্রেমীদের মাঝে এক আনন্দঘন উৎসবের আমেজ তৈরি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!