কুষ্টিয়ায় কৃষকদল নেতা সুমনের বিরুদ্ধে ব্যবসায়ীর ২০ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ
কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় ইলেকট্রনিক মিডিয়ায় টোব্যাকো কোম্পানীর মালিকের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্য উপস্থাপনা করে অপপ্রচার ছড়ানোর অভিযোগে কৃষকদল নেতা আরিফুর রহমান সুমনের বিরুদ্ধে ২০ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ প্রেরন করেছে আদালত।
গত মঙ্গলবার (২৫ আগস্ট) ন্যাশনাল লীফ টোব্যাকোর মালিক অভিযোগের বাদী মোঃ রাইসুল হক পবনের পক্ষে কুষ্টিয়া জর্জ কোটের সিনিয়র আইনজীবি এ্যাডভোকেট মোঃ কামরুল ইসলাম খোকন এই লিগ্যাল নোটিশ আদালতের মাধ্যমে প্রেরণ করেন।
মোঃ আরিফুর রহমান সুমন কুষ্টিয়া সদর থানাধীন বারখাদা এলাকার মোঃ বজলুর রহমানের ছেলে ও কুষ্টিয়া জেলা কৃষকদলের আহবায়ক হিসেবে পদে রয়েছেন।
লিগ্যাল নোটিশ সুত্রে জানা যায়, গত ০৩/০৮/২০২৬ তারিখে কৃষকদল নেতা আরিফুর রহমান সুমন নিউজ টুয়েন্টিফোর ভিউজ চ্যানেল নিউজ টুয়েন্টিফোর ভিউজ চ্যানেলকে দেওয়া একান্ত সাক্ষাৎকার ইলেকট্রনিক মিডিয়ায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নকল সিগারেট তৈরি চক্রের মূল হোতা’ ন্যাশনাল লীফ টোব্যাকোর মালিক রাইসুল ইসলাম পবন এবং তার কোম্পানী সম্পর্কে যে সমস্ত শব্দ ব্যবহার করে ভিডিও বার্তা প্রচার করেছেন তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন। যার কারনে সম্মানহানিকর/ মানহানিকর হয়েছে। এই ধরনের অসত্য, মিথ্যা, মানহানিকর, ভিত্তিহীন সাক্ষ্য প্রমাণ ব্যতীত আরিফুর রহমান সুমন নিউজ টুয়েন্টিফোর ভিউজ চ্যানেল ইলেকট্রনিক মিডিয়ায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তা প্রচার করে আমার রাইসুল ইসলাম পবন এবং তার প্রতিষ্ঠানের সম্মানহানির ফলে সামাজিক ও অর্থনৈতিকভাবে প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে নিউজ টুয়েন্টিফোর ভিউজ চ্যানেল ইলেকট্রনিক মিডিয়ায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পুনরায় ভিডিও বার্তার মাধ্যমে মিথ্যা ভিত্তিহীন বানোয়াট খবরের জন্য আরিফুর রহমান সুমনকে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা, মিথ্যা বক্তব্য প্রত্যাহার এবং আর্থিক ক্ষতি পরিশোধ করার কথা বলা হয়েছে নোটিশে। অন্যথায় তার বিরুদ্ধে দেওয়ানী এবং ফৌজদারী আদালতে মামলা করা হবে।
বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবি এ্যাডভোকেট মোঃ কামরুল ইসলাম খোকন, কোন ব্যাক্তি তথ্য প্রমান ছাড়া কারো বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট বক্তব্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রচার করলে তা আইনত দন্ডণীয় অপরাধ। আমার মক্কেলের নামে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে বক্তব্য প্রদান করার কারনে তার মানহানি হয়েছে। ব্যবসায়িক ও সামাজিকভাবে ক্ষতিসাধন হয়েছে। তাই তার পক্ষে ২০ কোটি টাকার মানহানির অভিযোগ করে অভিযুক্তকে লিগ্যাল নোটিশ আদালতের মাধ্যমে প্রেরন করা হয়েছে।

অভিযোগকারী মোঃ রাইসুল ইসলাম পবন জানান,আরিফুর রহমান সুমনের ভাই ও তার লোকজন আমার তামাকের গোডাউনে বিভিন্নভাবে ঝামেলা সৃষ্টি করেছে। শেষ পর্যায়ে আমার দুই ম্যানেজারকে ডেকে দুই কোটি টাকা চাঁদা দাবি করেছে। আমাকে ব্যাবসায়িক ও সামাজিকভাবে বিভিন্নভাবে সমস্যা সৃষ্টি করছে। ইলেকট্রনিক মিডিয়াতে আমার বিরুদ্ধে ও আমার কোম্পানীর বিরুদ্ধে মিথ্যা প্রোপাগন্ডা ছড়িয়েছে। আমার মানক্ষুন্য হয়েছে। তাই তার বিরুদ্ধে আইনগতভাবে ব্যাবস্থা নেওয়ার জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
কুষ্টিয়া জেলা কৃষকদলের আহবায়ক মোঃ আরিফুর রহমান সুমনএর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে যোগাযোগ করা সম্ভব হয়নি।