• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম:
লালন সাঁইয়ের আখড়াবাড়ি থেকে বো”মা উ’দ্ধা’র চা’র্জ’শি’ট দেয়নি পুলিশ বি’চা’র শুরুর অপেক্ষা কা’লো তা’লি’কা’ভু’ক্ত প্র’তি’ষ্ঠা’ন পে’ল সা’রের ডিলা’রশিপ ৮-১০ লা’খে যুব উন্নয়নের প্র’শ্ন”ফাঁ’স, গ্রে’প্তা’র ৭ জনের ৫ জনই স’র”কা’রি ক’র্ম’চারী রাবি শিক্ষার্থীর গাড়ির ধা’ক্কা’য় রিকশাচালক নি”হ”ত, আ’হ’ত ২ ১১ দলের লং মার্চের ৭ দ’ফা দা’বি কোটি মানুষের প্রা’ণের দা’বি: কুষ্টিয়ায় লংমার্চে সভাস্থল প’রি’দর্শনে -মোবারক হোসাইন আজ বিশ্ব খাদ্য দিবস সংসদের সাউন্ড সিস্টেমে অ’নি’য়’মে’র অ’ভি’যো’গ নিয়ে অ’নু’স’ন্ধান চ’লছে: দুদকের ডিজি ৩১ অক্টোবরের লং’মা’র্চ স’ফ’ল করতে কুষ্টিয়ায় ১১ দ’লী’য় ঐ’ক্যে’র প্র’স্তু’তি স’ভা অনুষ্ঠিত লালন আখড়ায় মা’দ’ক’বি’রো’ধী অ’ভি’যা’ন, জ’ব্দ ২ হাজার ক’ল’কে

নিজস্ব প্রতিনিধি:আবদুল্লাহ আল বিন জুবায়ের

কুষ্টিয়ায় জাতীয় সমাজসেবা দিবসের আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম

notuntimes / ১৪৪ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে প্রতিবন্ধীদের পাশে, দাঁড়াতে হবে নিঃস্ব-অসহায় মানুষের পাশে

কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম বলেছেন, “আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে প্রতিবন্ধীদের পাশে, দাঁড়াতে হবে নিঃস্ব-অসহায় মানুষের পাশে”। এ ধরনের মানবিক দৃষ্টিভঙ্গিই সমাজকে এগিয়ে নিতে পারে—এমনটাই আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শনিবার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনে কক্ষে জাতীয় সমাজসেবা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “এতিমদের যদি আমরা না দেখি, তাহলে বুঝতেই পারি না—তাদের জীবনটা হয়তো কেমন হতে পারতো। সমাজের কিছু জায়গা, বিশেষ করে মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান—এসব জায়গায় অনেকেই নৈতিকতা থেকে সরে যাচ্ছে। এই সরে যাওয়া থেকেই সমাজে বিশৃঙ্খলার জন্ম হয়।”

তিনি ক্যান্সারসহ জটিল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবায় সহায়তা এবং এতিমখানার পরিধি ও কার্যক্রম বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন।

জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবদুল লতিফ শেখের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক মোহাম্মদ মুরাদ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় এসময় সদর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী, শহর সমাজসেবা অফিসার আরিফুল ইসলাম সহ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সমাজসেবাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এরআগে ‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনে কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!