কুষ্টিয়ায় জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
॥ কুষ্টিয়া জেলা পরিষদের উদ্যোগে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। শুক্রবার (২৪ জুলাই) বিকালে শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে হয় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় দৌলতপুর উপজেলা ফুটবল একাদশ মিরপুর উপজেলা একাদশকে ২-১ গোলে পরাজিত করে। প্রাণবন্ত এই ম্যাচ দেখতে স্টেডিয়ামে ভিড় করেন বিভিন্ন শ্রেণি-পেশার ফুটবলপ্রেমীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। তিনি বলেন, খেলাধুলা তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদ্বোধক হিসেবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা করেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন। সভাপতিত্ব করেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের প্রতিযোগিতা তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তুলবে। স্থানীয় নেতারাও মনে করেন নিয়মিত ক্রীড়া আয়োজন সামাজিক শৃঙ্খলা ও ইতিবাচক পরিবেশ তৈরিতে সহায়ক।
জেলার সাবেক খেলোয়াড়রাও বলছেন, এ ধরনের টুর্নামেন্ট জেলা পর্যায়ে নতুন ফুটবলার গড়ে তুলতে ভূমিকা রাখে। তাদের মতে, স্থানীয় খেলাধুলার ধারাবাহিকতা থাকলে কুষ্টিয়ার ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে।