• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
এলজিইডির উপজেলা প্রকৌশলী তাওহীদ আহমদের ব’দলি: আলমডাঙ্গায় বইছে স্ব’স্তি, ব’দ’লি ঠেকানোর চে’ষ্টার অ’ভি’যোগ কুষ্টিয়ায় সাংবাদিক ওয়ালিউল বারি চৌধুরীর স্ম’র’ণস’ভা বাবার জা’না’জা শেষ করতেই এল মেয়ের মৃ’ত্যু’র সং’বাদ ট্রেনের স্টাফের বিরুদ্ধে বাবা-ছেলেকে ছু’রি’কাঘা’তের অ’ভি’যো’গ, ট্রেন আটকে বি’ক্ষো’ভ কুষ্টিয়ায় ডিসি পার্কের পুকুরে গোসল করতে নেমে নি”খোঁ’জ কলেজছাত্রের ম’র’দে’হ উ’দ্ধা’র দৈনিক কুষ্টিয়া বার্তা’র সম্পাদক হাজী খাদেমুল ইসলাম আর নে’ই কুষ্টিয়ায় জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মিরপুরে দু’র্বৃত্তের গু’লি’তে যুবদল ক’র্মী নি’হ’ত, গু’লি’বি’দ্ধ ২ অ’সহায় পরিবারের পাশে রাশিদা ফাউন্ডেশন, উপহার হিসেবে পেল ঢেউটিন মতিঝিলে পেট্রোল বো’মা নি’ক্ষে’প

কুষ্টিয়ায় ডিসি পার্কের পুকুরে গোসল করতে নেমে নি”খোঁ’জ কলেজছাত্রের ম’র’দে’হ উ’দ্ধা’র

notuntimes / ৫৭ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

কুষ্টিয়ায় ডিসি পার্কের পুকুরে গোসল করতে নেমে নি”খোঁ’জ কলেজছাত্রের ম’র’দে’হ উ’দ্ধা’র

কুষ্টিয়ায় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে ডুবে যাওয়া কাওসার (২৫) নামে এক কলেজছাত্রের মরদেহ প্রায় দেড় ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (২৫ জুলাই) দুপুর ১টার দিকে কুষ্টিয়া ডিসি পার্কের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাওসার পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ইসলামপাড়া এলাকার আফসার উদ্দিনের ছেলে। তিনি বর্তমানে কুষ্টিয়া সদর উপজেলার উদিবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন এবং কুষ্টিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহতের বন্ধু শাওন জানান, তারা কয়েকজন বন্ধু মিলে পুকুরে গোসল করতে নামেন। এক পাশ থেকে অন্য পাশে সাঁতরে যাওয়ার সময় কাওসার পুকুরের মাঝামাঝি এসে তাকে বাঁচানোর জন্য ডাকতে থাকেন। তিনি দ্রুত ফিরে গিয়ে কাওসারকে ধরার চেষ্টা করেন। তবে কাওসার তলিয়ে যেতে থাকায় তাকে আর উদ্ধার করা সম্ভব হয়নি। পরে শাওন উপরে উঠে আশপাশের লোকজনকে বিষয়টি জানান।

খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর তারা কাওসারের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। দীর্ঘ প্রচেষ্টার পর মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।বলে জানান কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ওয়াদুদ হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!