• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ভাঙ্গায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীর ৭ লাখ টাকা ছি’ন’তা’ই প্র’তিপ’ক্ষ’কে ফাঁ’সা’তে নিজ ঘরে আ”গু’ন দেওয়ার অ’ভি’যো’গ  কুষ্টিয়ায় ড্রাম ট্রাকচা’পা’য় করিমন চালক নি’হ’ত মিরপুরে না’শ’ক’তা মা’ম’লা’র আ’সা’মি’কে ছাড়াতে ত’দ’বির: জামাত-বিএনপি’র ৮ কর্মী আ’ট’ক কুষ্টিয়ায় প্র’তিপ’ক্ষের ফা’লার আ’ঘা’তে প্রা’ণ হা’রালেন বৃদ্ধ  গাংনীর মাথাভাঙ্গা নদীতে ডু’বে গৃহবধূর মৃ’ত্যু ৪ বছর পরও কাটেনি নদী পাড়ের দু’র্ভো’গ, সেতুর অপেক্ষায় হাজারো মানুষ সেই ওসির বি’রু’দ্ধে রা’ষ্ট্র’দ্রো’হ মা’ম’লা, পাঁচ দিনের রি’মা’ন্ড থানার দরজা ভে’ঙে পা’লা’ল ১৭ কি’শোর গ্যাং স’দ’স্য ভারতে পর্যটকবাহী বাসে আ’গু”ন, নি’হ’ত ৯

কুষ্টিয়ায় ড্রাম ট্রাকচা’পা’য় করিমন চালক নি’হ’ত

notuntimes / ৩৫ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় ড্রাম ট্রাকচাপায় করিমন চালক নিহত

কুষ্টিয়ার খোকসায় ড্রাম-ট্রাকচাপায় মুন্না (১৯) নামে শ্যালো ইঞ্জিন চালিত এক করিমন চালক নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৮টায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা বিলজানি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুন্না চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার মুন্সিগঞ্জ গ্রামের মোতালেব হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে,আজ রোববার সকাল

সাড়ে ৮টায় দিকে মুন্না করিমন নিয়ে রাজবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে বিলজানি বাজার এলাকায় পৌঁছালে কুষ্টিয়াগামী একটি দ্রুতগতির ড্রাম ট্রাক কুষ্টিয়া ট-১১-২১৩৯,করিমনটিকে চাপা দিয়ে চালক পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান মুন্না। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিদুল ইসলাম বলেন,দুর্ঘটনাকবলিত এলাকা পরিদর্শন করা হয়েছে। এঘটনায় ঘাতক চালক পালিয়ে গেলেও ড্রাম ট্রাকটিকে জব্দ করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!