• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ‘নিলুফার রেনু বৃত্তি প্রদান অ’নুষ্ঠা’ন-২০২৬’ অ’নুষ্ঠি’ত দৌলতপুরে ৩২ কো’টি টা’কার রাস্তা-ড্রেন নি’র্মাণকাজের উ’দ্বো’ধন ইবি’র হরিনারায়ণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে যথাযোগ্য ম’র্যা’দা’য়‘গ’ণঅ’ভ্যু’ত্থান দিবস’ পা’লি’ত অবিলম্বে জুলাই সনদের বা’স্তবা’য়ন করতেই হবে:এমপি আমির হামজা। ইবি’র পাটিকাবাড়ী থেকে সাং’গ’ঠনিক শৃ’ঙ্খলা ভ’ঙ্গে’র অ’ভি’যো’গে জামায়াত থেকে ব’হি’ষ্কা’র হলেন আবু সুফিয়ান ইবি’র পাটিকাবাড়ী থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার হলেন আবু সুফিয়ান দৌলতপুরে ‘৫ আগস্ট গ’ণঅ’ভ্যু’ত্থা’ন’ শী’র্ষ’ক আ’লো’চ’না স’ভা ও দো’য়া মা’হ’ফিল অ’নু’ষ্ঠি’ত কুষ্টিয়ায় পদ্মার পাড় ধ’সে নদীতে দুই শি’শু, একজন উ’দ্ধা’র হলেও নি’খোঁ’জ আরেকজন কুষ্টিয়ায় গ্রাম পুলিশের বি’রু’দ্ধে অবসরপ্রাপ্ত বিজিবি স’দস্যের কাছে চাঁ”দা দা’বী’র অ’ভি’যো’গ, না দেওয়ায় ভাং’চু’র-লু’ট’পা’ট পদ্মার ত্রা’স ‘কাকন বা’হি’নী’র সক্রিয় সদস্য ও হত্যা মামলার আসা’মি গ্রে’প্তার

কুষ্টিয়ায় ‘নিলুফার রেনু বৃত্তি প্রদান অ’নুষ্ঠা’ন-২০২৬’ অ’নুষ্ঠি’ত

notuntimes / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, শিক্ষার প্রসারে সবাইকে এগিয়ে আসার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া: কুষ্টিয়ায় শিক্ষার মানোন্নয়ন এবং মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের উৎসাহিত করতে ‘নিলুফার রেনু বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) কুষ্টিয়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে জেলার শিক্ষা, প্রশাসন ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। তিনি বলেন, “একটি জাতির উন্নয়নের প্রধান চালিকাশক্তি হলো শিক্ষা। মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদান করলে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সামাজিক সংগঠনগুলোকে শিক্ষার প্রসারে আরও বেশি এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু মোহাম্মদ হাবিবুর রহমান (পিকলু)। তিনি বলেন, নিলুফার রেনু বৃত্তি ফাউন্ডেশনের মূল লক্ষ্য হলো মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে অনুপ্রেরণা জোগানো।

তিনি ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ আক্তারুজ্জামান (কাজল মজুমদার), জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আবদুল লতিফ সেখ, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ হেলালউজ্জামান, কুষ্টিয়া সরকারি কলেজের সাবেক অধ্যাপক মোঃ মজিবুর রহমান, কুষ্টিয়া সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দা নাজনীন আলম, আলমডাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাঃ আলাউদ্দীন, কুষ্টিয়া সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নূর ইসলাম এবং কুষ্টিয়া পৌর ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন জাহান।

বিশেষ অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ আক্তারুজ্জামান (কাজল মজুমদার) বলেন, শিক্ষা শুধু ব্যক্তিগত উন্নয়নের মাধ্যম নয়, এটি একটি জাতির সামগ্রিক অগ্রগতির ভিত্তি। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও সামাজিক সংগঠনের এমন মানবিক উদ্যোগ শিক্ষাক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখছে। তারা নিলুফার রেনু বৃত্তি ফাউন্ডেশনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীকে এ কর্মসূচির আওতায় আনার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তি, সনদ ও সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, নিলুফার রেনু বৃত্তি ফাউন্ডেশন, কুঠিপাড়া, কুষ্টিয়া প্রতিষ্ঠালগ্ন থেকেই মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতা এবং শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে এ ধরনের মানবিক উদ্যোগে সম্পৃক্ত করে শিক্ষা উন্নয়নে অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!