• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় অ’স’হা’য় ভ্যান-রিকশা চালকদের মাঝে ১৫০ ছাতা বিতরণ কুষ্টিয়ায় নিসচার উ’দ্যো’গে শতাধিক ঔষধি গাছ রোপণ রাষ্ট্রপতি প’দে বিএনপির প্রা’র্থী মির্জা ফখরুল, দলীয় প’দ থেকে প’দ’ত্যা’গ দৌলতপুরে সিনিয়র সহকারী জজ আ’দালতে চু”রি মেহেরপুর হাসপাতালে বিএনপির জামাতের হা’তা’হা’তি জোড়া লাগা যমজ শি’শু জয়নব ও উম্মে কুলসুমের চি’কিৎসাধীন অ’ব’স্থায় মৃ”ত্যু সারা দেশের বিদ্যুৎ অফিসের নি’রা’প’ত্তা চেয়ে পুলিশকে চি’ঠি দৌলতপুরে শ্র’মি’ক অসন্তোষে উ’ত্তা’ল ব্রি’টিশ আ’মেরিকান টো’ব্যা’কো দৌলতপুরে অ’বৈ’ধ সি’গা’রেট কারখানায় অ’ভি’যা’ন, জ’ব্দ ২০ লা’খ শলাকা ন’ক’ল সি’গা’রেট ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রাহক তালিকা বাতিলের দা’বি’তে ইউএনও কা’র্যাল’য়ে ভা’ঙ’চুর

কুষ্টিয়ায় নিসচার উ’দ্যো’গে শতাধিক ঔষধি গাছ রোপণ

notuntimes / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

কুষ্টিয়ায় নিসচার উদ্যোগে শতাধিক ঔষধি গাছ রোপণ

কুষ্টিয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও সড়কের সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) কুষ্টিয়া হাউজিং ই-ব্লক এলাকার সড়কের পাশে শতাধিক বিভিন্ন প্রজাতির ঔষধি গাছ রোপণ করা হয়। কুষ্টিয়া পৌরসভার অর্থায়নে এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখার সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, উপদেষ্টা আমজাদ হোসেন বিদ্যুৎ, সদস্য শরিফুল ইসলাম সুমন, সবুজ খানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

কর্মসূচিতে নিসচা কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল বলেন, “নিরাপদ সড়ক নিশ্চিত করার পাশাপাশি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলাও আমাদের সামাজিক দায়বদ্ধতা। গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, সড়কের পাশে গাছ পথচারী ও যাত্রীদের স্বস্তিও দেয়। তাই প্রতিবছরের মতো এবারও আমরা সড়কের পাশে বিভিন্ন প্রজাতির ঔষধি গাছ রোপণ করেছি। এসব গাছের পরিচর্যা ও সংরক্ষণেও আমরা নজর রাখব।”

নিসচা কুষ্টিয়া জেলা শাখার উপদেষ্টা আমজাদ হোসেন বিদ্যুৎ বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ রোপণ মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশের ভিত্তি তৈরি করা। নিসচার এমন উদ্যোগ অবশ্যই প্রশংসনীয় এবং এ কার্যক্রম আরও বিস্তৃত করা প্রয়োজন।”

এ সময় সংগঠনের সদস্যরা রোপণ করা গাছগুলোর পরিচর্যা ও সংরক্ষণের জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!