• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে টে’স্ট প’রীক্ষায় ব’হি’ষ্কা’রে’র জেরে বিদ্যালয়ে বো’মা হা’ম’লা শিক্ষার্থীর কুষ্টিয়ায় পরীক্ষা চলাকালে বো”মা বি”স্ফো”র”ণ, মোটরসাইকেল উ’দ্ধা’র! দেড় লা’খ টা’কা দিয়েও চেয়ারম্যান হতে পারেননি, ফাঁ’স করলেন সচিবসহ ছয়জনের নাম অ’নৈ”তি”ক ক”র্ম”কা’ণ্ডে’র ভি’ডি’ও ভা”ই’রা’ল অ’ব্যা’হ’তি পাওয়া জামায়াত নে’তা’র বাড়ি গুঁ”ড়ি”য়ে দিলেন এ’লা’কা’বা’সী এইচএসসি পা’স করলো জেলা ছা’ত্র’দ’ল স’ভা’প’তির ছেলে, স’মা’লো’চনা’র মুখে ক’মি’টি বি’লু’প্ত দৌলতপুরে চাঁ”দা না দেওয়ায় হিন্দু ব্য’ক্তির ম”র’দেহ সৎকারে বা”ধা’র অ’ভি”যো”গ কুষ্টিয়ার মিরপুরে অ’বৈ’ধভা’বে তরল সার প্যা’কে’টজা’ত করার দায়ে জ’রি’মা’না। মিয়ানমারে পা’চা’রে’র সময় ৩০১ বস্তা ইউরিয়া সার উ”দ্ধা”র, গ্রে”প্তা”র ৮ এইচএসসিতে যশোর বোর্ডের ১৬ প্রতিষ্ঠানে পা’শ করেনি কেউ নাটোরের গুরুদাসপুর: বাবা এমপি, ছেলেরা বে’প”রো’য়া

কুষ্টিয়ায় পরীক্ষা চলাকালে বো”মা বি”স্ফো”র”ণ, মোটরসাইকেল উ’দ্ধা’র!

notuntimes / ৩৯ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

দৌলতপুরে টেস্ট পরীক্ষায় বহিষ্কারের জেরে বিদ্যালয়ে বোমা হামলা শিক্ষার্থীর

কুষ্টিয়ার দৌলতপুরে এসএসসি নির্বাচনী (টেস্ট) পরীক্ষা চলাকালে ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয় লক্ষ্য করে দুটি বোমা জাতীয় বস্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বিকট শব্দে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার (২ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে টেস্ট পরীক্ষা চলাকালে প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ পাঁচ শিক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোন জব্দ করেন। এ সময় তানজিন রহমান রিদু নামে এক শিক্ষার্থীকে পরীক্ষার নিয়ম ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়। পরে ওই শিক্ষার্থী কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষকের কার্যালয় লক্ষ্য করে দুটি বোমা জাতীয় বস্তু নিক্ষেপ করে বলে অভিযোগ উঠেছে। এতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তানজিন রহমান রিদু ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামের মিন্টুর ছেলে ও জামায়াত নেতা খাজা আহামেদের ক্যাডার বলে জানা গেছে।

ঘটনার সময় ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেলটি কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ফিলিপনগর ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী খাজা আহমেদের।

এ বিষয়ে খাজা আহমেদের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, পরীক্ষার হলে নিয়ম ভঙ্গের কারণে বিদ্যালয় কর্তৃপক্ষ এক শিক্ষার্থীকে বহিষ্কার করে। এরপর বিদ্যালয়ের পাশে দুটি বোমা বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে কাজ করছে। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তদন্তে মোটরসাইকেলটির মালিক হিসেবে জামায়াত নেতা খাজা আহমেদের নাম পাওয়া গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!