• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম:
ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ম’র’দে’হ উ’দ্ধা’র কুষ্টিয়ায় সাংবাদিক পে’টা’নোর অ’ভি’যো’গে এমপির চাচা ও পিএস গ্রে’প্তা’র কুষ্টিয়ায় ক্যাম্পে খাবার খেয়ে ১০ পুলিশ সদস্য অ’চে’ত’ন গাংনীর বামন্দীতে কাবাডি খেলা উদ্বোধন করলেন মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার  প্রধানমন্ত্রী তারেক রহমানকে ক’টু’ক্তি করার অভিযোগে যুবক আ’ট’ক সাংবাদিকের ওপর হা’ম’লা, জামায়াত এমপির ভাই-ছেলেসহ ১১ জনের নামে মা’ম’লা ৩১ জানুয়ারির মধ্যে দেশের সব জেলা পরিষদের ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের নি’র্দে’শ টেলিগ্রামে চাকরির লিঙ্ক, ঢোকার পর ৯৪ লাখ টা’কা আ’ত্ম’সা’তের অ’ভি’যো’গ গড়াই নদে তিন দিনব্যাপী নৌকা বাইচ প্র’তি’যো’গি’তা  কুষ্টিয়ায় শি”শু’র মৃ”ত্যু”কে ঘিরে হাসপাতালে হা’ম’লা, দুই চিকিৎসক আ’হ’ত

কুষ্টিয়ায় সাংবাদিক পে’টা’নোর অ’ভি’যো’গে এমপির চাচা ও পিএস গ্রে’প্তা’র

notuntimes / ৩৯ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়ায় সাংবাদিক পেটানোর অভিযোগে এমপির চাচা ও পিএস গ্রেপ্তার

কুষ্টিয়ার কুমারখালীতে সড়ক নির্মাণে অনিয়মের তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়েছেন মাহবুব উল আহসান উল্লাস নামের এক সাংবাদিক। এ ঘটনায় করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের এলঙ্গী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ রোববার সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. আফজাল হোসেনের চাচা আমিরুল ইসলাম (৫৫) এবং তাঁর ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয়দানকারী মারুফ হোসেন (৩৫)।

জানা যায়,গতকাল ১৯ শে সেপ্টেম্বর শনিবার দুপুরে কুষ্টিয়া কুমারখালী পৌরসভার কালীবাড়ী মন্দিরের সামনে সড়ক নির্মাণকাজের অনিয়মের তথ্য সংগ্রহ করতে যান বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা টিভির কুমারখালী-খোকসা প্রতিনিধি মাহবুব উল আহসান উল্লাস। এ সময় তাঁর ওপর হামলার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন।

গতকাল সন্ধ্যায় কুমারখালী থানায় হত্যাচেষ্টা আইনে মামলা করেন উল্লাস। মামলায় সংসদ সদস্য আফজাল হোসেনের ছেলে শোভন হোসেন, চাচা আমিরুল ইসলাম, চাচাতো ভাই আনোয়ার হোসেন ও পিএস পরিচয়দানকারী মারুফ হোসেনসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

হামলার শিকার সাংবাদিক উল্লাস অভিযোগ করে বলেন, ‘নানা অভিযোগে পৌর কর্তৃপক্ষ সড়কের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু প্রভাব খাটিয়ে সংসদ সদস্যের ছেলে, ভাই ও স্বজনেরা কাজ চালিয়ে যাচ্ছেন। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের তথ্য ও ছবি সংগ্রহ করতে গেলে আমার ওপর হামলা চালানো হয়।’

কুষ্টিয়া কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘সাংবাদিকের ওপর হামলার ঘটনায় হত্যাচেষ্টা আইনে একটি মামলা হয়েছে। ইতিমধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

এ দিকে এ হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন বলেন, ‘মামলার আসামিরা যতই ক্ষমতাশালী হোক, তাঁদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সাংবাদিকেরা কঠোর আন্দোলনে যাবেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!