• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
হাসপাতালে নি’য়ো’গ বাবুর্চির সহকারী হি’সে’বে, দা’য়ি’ত্ব পা’ল’ন করছেন ওয়ার্ড ব’য়ে’র ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধা’পে শে’ষ বিজিবির ও’প’র চো’রা’কার’বা’রি’দে’র হা’ম’লা, গু”লি”তে নি”হ”ত ১ বালুমহাল, চালুর চে’ষ্টা’কে ঘিরে অ’স্ত্রে’র ম’হ’ড়া ও গু’লি’বর্ষ’ণে’র অ’ভি’যো’গ ই’জা’রাদার বসির উদ্দিনের বি’রু’দ্ধে মেহেরপুরের গাংনী সী’মা’ন্তে ৬ জনকে পু’শ’ই’নের চেষ্টা রু’খে দিলো বিজিবি প্রাগপুরের ৪ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ সমাজসেবক আসাদুল হক স’ত’র্কবা’র্তা দিয়ে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছে’ড়ে দিল পুলিশ কুষ্টিয়া সীমান্তে চার জনকে পু’শ’ইনের চে’ষ্টা বিএসএফের, রু’খে দিলো বিজিবি সারের ডিলার তা’লি’কায় ছা’ত্র’লী’গে’র সা’বেক নে’তা খোলা হলো কুষ্টিয়ায় লালন সাঁইজির মাজারের দা’ন’বা’ক্স 

কুষ্টিয়ায় হা’মের উ’প’সর্গ নিয়ে ৬০ বছর ব’য়সী এক নারীর মৃ ত্যু,১৫৯৪ জন স’ন্দে’হভা’জন হাম সং’ক্র’মণ রো’গী শ’না’ক্ত

notuntimes / ২৮৫ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে ৬০ বছর বয়সী এক নারীর মৃত্যু,এ পর্যন্ত জেলায় ১৫৯৪ জন সন্দেহভাজন হাম সংক্রমণ রোগী শনাক্ত

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় সুফিয়া খাতুন নামে ৬০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে । শনিবার রাত ১১ টার দিকে বৃদ্ধা নারীর মৃত্যু হয়। মৃত্যুবরণকারী নারী কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আদাবারিয়া এলাকার ওমর আলীর মেয়ে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৯ মে বিকেলে হামের উপসর্গ নিয়ে সুফিয়া খাতুন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। শনিবার রাত ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের তথ্য মতে, এ নিয়ে জেলার হামের উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। জেলায় গত ২৪ ঘন্টায় নতুন ১১ জন রোগী হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত জেলায় ১৫৯৪ জন সন্দেহভাজন হাম সংক্রমণ রোগী শনাক্ত হয়েছে। জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন ৮৬ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫২৬ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!