• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়া মিরপুরে আমলা সরকারি কলেজ ছাত্রদলের কুইজ ও আ’লোচ’না স’ভা কুষ্টিয়া মিরপুরে আমলা সরকারি কলেজ ছাত্রদলের কুইজ ও আলোচনা সভা প্রেমিকাকে হ”ত্যা’র পর পরিবারে ফোন—‘লা”শ নিয়ে যা’ কুষ্টিয়া জেলা যুবদলের দপ্তর সম্পাদক হলেন আশরাফুল ইসলাম অনিক দৌলতপুরে মাদ্রাসাছাত্রকে ব’লা’ৎ’কার: শিক্ষককে আ’ট’কাতে গিয়ে ওসিসহ ৩ পুলিশ আ’হ’ত, গাড়ি ভা’ঙ’চুর এক কুকুরের কা’ম’ড়ে আ’হ’ত ৪৫, ৪০ মিনিটে হাসপাতালে ২৫ নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হা’ম’লার প্র’তি’বা’দে কুষ্টিয়ায় এনসিপির চার অঙ্গসংগঠনের বি’ক্ষো’ভ মি’ছি’ল ও স’মা’বে’শ কুষ্টিয়ায় দুইটি পি’স্ত’ল ও ১৮ রা’উ’ন্ড গু’লি’সহ আ’ট’ক ২ মোটরসাইকেলের ধা’ক্কা’য় বৃ’দ্ধার মৃ”ত্যু ওঝার ঝাড়ফুঁকে চিকিৎসায় বি’লম্ব, সা’পে কা’টা রোগীর মৃ”ত্যু

কুষ্টিয়া মিরপুরে আমলা সরকারি কলেজ ছাত্রদলের কুইজ ও আলোচনা সভা

notuntimes / ২৬ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

জিয়াউর রহমান-খালেদা জিয়ার জীবনী ও কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা নিয়ে আয়োজন

কুষ্টিয়ার মিরপুরে আমলা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনী এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ভূমিকা নিয়ে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৮ অক্টোবর বৃহস্পতিবার সকালে আমলা সরকারি কলেজের শহীদ মিনার চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। কলেজ ছাত্রদলের সভাপতি মো. আলমচাঁদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।

অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহা. আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান, আমলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মামুনুর রশিদ সিদ্দিকী এবং বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. নাহিদুল ইসলাম সোহান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত।

আলোচনা সভায় বক্তারা শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা কী এবং শিক্ষাজীবন ও কর্মক্ষেত্রে এর সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

১ম হয়েছেন, মেরিনা আক্তার,২য় স্থান অধিকারী লিমা আক্তার৩য় স্থান অধিকারী সাদিয়া খাতুন। এবং ১০ জন আকর্ষণীয় বিজয়ী, এবং যারা কুইজে অংশগ্রহণ করেছিলেন সবাইকে সৌজন্য পুরস্কার হিসেবে একটি করে বৃক্ষ এবং একটি করে কলম দেওয়া হয়েছে।

উক্ত অনুষ্ঠানে কুষ্টিয়া সরকারি কলেজ ও আমলা সরকারি কলেজের অধ্যক্ষসহ শিক্ষক-শিক্ষার্থী এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!