• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
পিকনিকের নৌকা থেকে ছি’ট’কে পড়ে ছাত্রদল নে’তাস’হ নি”খোঁ’জ ৩ কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে যাত্রীবাহী বাস ও কলাবোঝাই নছিমনের মু’খো’মু’খি সং’ঘ’র্ষে নি”হ”ত ১, আ”হ’ত ২০ জানুয়া‌রি-মার্চের মধ্যে পদ্মা ব‌্যা‌রে‌জের নির্মাণ কাজের উদ্বোধন হবে: পা‌নিসম্পদ মন্ত্রী বাগেরহাটের রামপালে চো’খরা’ঙ্গা’চ্ছে ডেঙ্গু, জনবল সং’ক’টে চিকিৎসাসেবা ব্য’হত কুষ্টিয়ায় চাঁ”দা চে’য়ে চ’রম’পন্থী’দে’র চি’ঠি  ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ ব্রিজ এলাকায় বাস ও লাটাহাম্বারের সং’ঘ’র্ষে ২৫ জন আ’হ’ত নাটোরে হ’ঠাৎ বে’ড়ে’ছে ডা’য়’রি’য়ার প্র’কো’প কুষ্টিয়ার কারাগার থেকে পা’লা’নো ১২৪ মা’ম’লা’র আ’সা’মি গ্রে’প্তা’র রাজধানীতে ধানমন্ডির পর এবার মহাখালীতে ভ’য়া’ব’হ আ’গু’ন অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আলোকেই প’দক্ষে’প নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে যাত্রীবাহী বাস ও কলাবোঝাই নছিমনের মু’খো’মু’খি সং’ঘ’র্ষে নি”হ”ত ১, আ”হ’ত ২০

notuntimes / ৭৮ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

কুষ্টিয়া মেহেরপুর মহাসড়কে যাত্রীবাহী বাস ও কলাবোঝাই নছিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০

কুষ্টিয়ার দৌলতপুরে যাত্রীবাহী বাস ও কলাবোঝাই নছিমনের মুখোমুখি সংঘর্ষে জাহান আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের দৌলতপুর উপজেলার কাতলামারী ও খলিসাকুন্ডি মাঠের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহান আলী মিরপুর উপজেলার সদরপুর মাদ্রাসাপাড়া এলাকার আয়ুব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী একটি যাত্রীবাহী বাস কাতলামারী ও খলিসাকুন্ডি মাঠের মাঝামাঝি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কলাবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের যাত্রী জাহান আলী গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ সময় বাস ও নছিমনে থাকা অন্তত ২০ জন আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এজাহার দেওয়া হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!