• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরের গাংনী সী’মা’ন্তে ৬ জনকে পু’শ’ই’নের চেষ্টা রু’খে দিলো বিজিবি প্রাগপুরের ৪ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ সমাজসেবক আসাদুল হক স’ত’র্কবা’র্তা দিয়ে ইউটিউবার ধ্রুব রাঠিকে ছে’ড়ে দিল পুলিশ কুষ্টিয়া সীমান্তে চার জনকে পু’শ’ইনের চে’ষ্টা বিএসএফের, রু’খে দিলো বিজিবি সারের ডিলার তা’লি’কায় ছা’ত্র’লী’গে’র সা’বেক নে’তা খোলা হলো কুষ্টিয়ায় লালন সাঁইজির মাজারের দা’ন’বা’ক্স  সীমান্তে বিএসএফের গু’লি’তে বাংলাদেশী এক কৃষক আ’হ’ত  দৌলতপুরে প’রি’ত্যক্ত অবস্থায় এ:ক:ন’লা ব’ন্দু’ক উ’দ্ধা’র পদ্মার দুর্গম চরে চার জেলার পুলিশের সাঁ’ড়া’শি অ’ভি’যা’ন, কুষ্টিয়ায় গ্রে’প্তা’র ২৫ পদ্মার দুর্গম চরাঞ্চলে আবারও চার জেলার পুলিশের সাঁ’ড়া’শি অ’ভি’যা’ন

কুষ্টিয়া সীমান্তে চার জনকে পু’শ’ইনের চে’ষ্টা বিএসএফের, রু’খে দিলো বিজিবি

notuntimes / ২০ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের চার জন ভারতীয় নাগরিককে বাংলাদেশের ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ সীমান্তে এ ঘটনা ঘটে। এর আগে শনিবার সকালে উপজেলার জামালপুর সীমান্তে বিএসএফের গুলিতে খেতে কাজ করার সময় এক কৃষক আহত হন।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোরের দিকে দৌলতপুর উপজেলার চল্লিশ পাড়া সীমান্ত দিয়ে চার জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ। পরে ওই চার জন নৌকায় করে মুন্সিগঞ্জ সীমান্তে আসলে টের পায় স্থানীয় জনতা ও বিজিবি। পরে চার ভারতীয় নাগরিককে মাথাভাঙ্গা নদীর পার করে ভারতীয় ভূখণ্ডে ঢুকিয়ে দেয় বিজিবি ও স্থানীয় জনতা। এরপর তারা ভারতীয় ভূখণ্ডে ফসলি ক্ষেতের ভেতর অবস্থান করছিলেন। পরে সকাল সাড়ে ৯টার দিকে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবেড়িয়া থানার কৃষাণ ক্যাম্পের বিএসএফ সদস্যরা ওই চার জনকে নিয়ে যায়।

এর আগে শনিবার সকালে একই উপজেলার জামালপুর সীমান্তে নিজের ক্ষেতে কাজ করছিলেন কৃষক সাহাজুল। এসময় নাসিরাপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা বিনা উসকানিতে গুলি ছুঁড়লে ওই বাংলাদেশী কৃষক আহত হন। খবর পেয়ে স্থানীয় বিজিবি ক্যাম্পের সদস্যরা পাল্টা গুলি ছোড়েন। পরে বেলা সাড়ে ১১টার দিকে বিএসএফ এবং বিজিবির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সীমান্তে গুলি ছুঁড়ে বাংলাদেশী কৃষককে আহত করার ঘটনায় বিজিবি কড়া প্রতিবাদ জানায়। এদিকে রোববার সকালে বিএসএফের পুশিনের অপতৎপরতা রেখে দেয়ার পর সীমান্তে নজরদারি জোরদার করেছে বিজিবি।

কুষ্টিয়ার ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি জানিয়েছেন, সীমান্তে বিএসএফের তৎপরতা রুখতে বিজিবি তৎপর রয়েছে। বিজিবি আগের চেয়ে এখন প্রতিবাদের ভাষা আরও জোরালো করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!