খুলনা দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ও সহায়ক কর্মীদের মডেলদের মতবিনিময় ও পুনর্মিলনী
রাসেল আহমেদ স্টাফ রিপোর্টার ভেড়ামারা
কুষ্টিয়ার ভেড়ামারায় খুলনা বিভাগীয় দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ও সহায়ক মডেলদের নিয়ে মতবিনিময় ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বেলা ১১টায় ভেড়ামারা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষা কার্যক্রম, শিক্ষক ও সহায়ক কমীদেব মডেলদের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন। বিশেষ আলোচক ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি মুনাওয়ার হুসাইন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতি, কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মো. জাকারিয়া রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির কুষ্টিয়া জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান।
বক্তারা দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও মানসম্মত করার পাশাপাশি শিক্ষক ও সংশ্লিষ্টদের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। মতবিনিময় ও পুনর্মিলনী অনুষ্ঠানে শিক্ষক, সহায়ক মডেল ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতি, কুষ্টিয়া জেলা শাখা।