• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
কলকাতায় হোটেল অগ্নিকান্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত স্ত্রী সন্তানসহ নি’হ’ত কলকাতায় হোটেল অ’গ্নি’কা’ন্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত স্ত্রী সন্তানসহ নি”হ’ত  রু’মমেটদের ছ’বি পাঠানো ইবির সেই ছা’ত্রী হল থেকে ব’হি’ষ্কা’র গাংনীতে ই’য়া’বা’সহ যুবক আ’ট’ক,ভ্রা’ম্য’মান আদালতে জে’ল-জ’রি’মা’না ঝাউদিয়ায় শিক্ষার্থীদের সড়ক নি’রাপ’ত্তা’য় সচে’তন’তামূ’লক ক’র্মসূ’চি বাস-ট্রাকের মু’খোমুখি সং’ঘ’র্ষে নারীসহ নি’হ’ত ৩, আ’হ’ত ২০ না’রীদে’র নি’রা’প’দ যাতায়াতে চা’লু ম’হি’লা বাস সা’র্ভিস  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ শিক্ষকের সবাই অ’নুপ’স্থি’ত, শি’শু শি’ক্ষার্থী’দের বি’ক্ষো’ভ শ’ট’গা’ন হাতে প্র’কা’শ্যে ম’হ’ড়া যুবকের, পুলিশের হাতে আ’ট’ক ফেনীতে ফ্যামিলি কার্ড শুমারির দায়ি’ত্ব পেলেন নি’ষিদ্ধ ছাত্রলীগ নে’তা

গাংনীতে ই’য়া’বা’সহ যুবক আ’ট’ক,ভ্রা’ম্য’মান আদালতে জে’ল-জ’রি’মা’না

notuntimes / ১৬ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

গাংনীতে ইয়াবাসহ যুবক আটক,ভ্রাম্যমান আদালতে জেল-জরিমানা

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা সহ মো: তরিকুল ইসলাম (৪৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে গাংনী থানা পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপজেলার কসবা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক তরিকুল ইসলাম ওই গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০০০ টাকা জরিমানা ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিদ হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানায়, উপজেলার কসবা গ্রামের নিজ বাড়িতে তরিকুল ইসলাম মাদক রেখে কেনাবেচা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে গাংনী থানা পুলিশের একটি টিম। এ সময় তার কাছ থেকে ৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(৫) ধারায় তরিকুল ইসলামকে ২০০০ টাকা জরিমানা এবং সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিদ হোসেন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তরিকুল ইসলামকে জরিমানা এবং সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।অভিযানে সহযোগিতা করেন গাংনী থানা পুলিশের একটি টিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!