• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম:
দুদকের শী’র্ষ প’দের জন্য সচিবালয়ে দৌ’ড়ঝাঁপ গাংনীতে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অ’ভিযা’ন, একটি ব’ন্ধ ঘোষণা ইবি’র ঝাউদিয়া এলাকায় অ’স্ত্র কি’ন’তে এসে আ’ট’ক ২ হিউম‌্যান রাইটস জার্নালিস্ট নেটওয়ার্ক কু‌ষ্টিয়ার সভাপতি দেবাশীষ দত্ত,সাধারণ সম্পাদক আনিস মন্ডল হাসপাতালেই প্র’সূতিকে মা’রধ’র, ন’ব’জা’তক ছি’নি’য়ে নেওয়ার চে’ষ্টা নেপালে ধর্মীয় উৎসবে সং’ঘ’র্ষ, গু’লি’তে নি’হ”ত ১ মিরপুরে দ’লী’য় নে’তা’কর্মী’দের নিয়ে ইউএনও-কে সং’বর্ধনা দিলেন এমপি আব্দুল গফুর: নি’রপে’ক্ষতা ও প্রশাসনিক শি’ষ্টা’চার নিয়ে প্র’শ্ন মিরপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও আফরোজ শাহীন খসরুর মতবিনিময় জুলাই পদযাত্রায় হা’ম’লা, সারজিস-পাটওয়ারী আ’হ:ত যশোরে জামায়াত এমপির মেয়ের মা’রধ’রের অ’ভি’যোগে বাড়ি ভা’ঙ’চু’র,মহাসড়ক অ’ব’রো’ধ

গাংনীতে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অ’ভিযা’ন, একটি ব’ন্ধ ঘোষণা

notuntimes / ৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
oppo_0

গাংনীতে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান, একটি বন্ধ ঘোষণা

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীর কয়েকটি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে স্বাস্থ্য বিভাগ মেহেরপুর।বুধবার দুপুরে গাংনী শহরের কয়েকটি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়।অভিযানে নেতৃত্বদেন মেহেরপুরের সিভিল সার্জন ডা. এ কে এম আবু সাঈদ।

অভিযান সূত্র জানায়, গাংনীর হাসিনা প্রাইভেট হাসপাতাল অ্যান্ড সনো ডায়াগনস্টিক সেন্টার ২০১৯ সাল থেকে প্রতিষ্ঠানের লাইসেন্স (সনদ) নবায়ন ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। অভিযানে গিয়ে প্রতিষ্ঠানটি বন্ধ পাওয়া যায়।ধারণা করা হচ্ছে স্বাস্থ্য বিভাগের অভিযানের খবর পেয়ে প্রতিষ্ঠানটির কর্মচারীরা বন্ধ করে চলে যান। পরে স্বাস্থ্য বিভাগ প্রতিষ্ঠানটির সব কার্যক্রম বন্ধ ঘোষণা করে।

সূত্র আরও জানায়, এদিকে গাংনী শহরের মোল্লা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে এক্স-রে বিভাগ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।তাছাড়া অন্যান্য স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু থাকবে বলেও জানানো হয়।

মেহেরপুরের সিভিল সার্জন ডা. এ কে এম আবু সাঈদ বলেন, সরকারি নির্দেশে বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হচ্ছে।আর অনিয়ম পেলে কোন ছাড় হবে না। হাসিনা প্রাইভেট হাসপাতাল অ্যান্ড সনো ডায়াগনস্টিক সেন্টারের সব কার্যক্রম করে দেয়া হয়েছে।আর মোল্লা ডায়াগনস্টিক সেন্টারের এক্স-রে বিভাগ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।জনস্বার্থে পর্যায়ক্রমে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহযোগিতা করেন, গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একরামুল হক, জেলা স্যানিটারি ইন্সপেক্টর নিজাম উদ্দীন এবং গাংনী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মশিউর রহমান উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!