• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ইবি’র রনজিতপুরের মে’য়ে নি’র্যাত’নে’র শি’কার আ*ত্ম*হ*ত্যা ঢাকা কলেজে ছাত্রদল-শিবির সং’ঘ’র্ষ, আ’হ’ত ৩০ গাংনীর কুতুবপুর স্কুল এন্ড কলেজে শিক্ষা বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান  অ’নি’য়মের আঁ’তু’ড় ঘর জেনারেল হাসপাতাল, ৬ লা’খ টা’কার পর্দা কেনা হয়েছে ২০ লা’খ টা’কায় ৫ আগস্ট ও ১৫ আগস্টকে ঘিরে কোন শ’ঙ্কা নেই-খুলনা রেঞ্জের ডিআইজি দৌলতপুরে চারটি শিক্ষা প্র’তিষ্ঠানের স্কাউট ই’উ’নিট প’রি’দর্শন আমবাড়িয়ায় মা’ন’সিক ভা’র’সা’ম্য’হী’ন ব্যক্তির ওপর নি’র্যা’ত’ন, এলাকাবাসীর তী’ব্র ক্ষো’ভ দৌলতপুরে শ’র্ট সা’র্কিটের আ’গু’নে তিন বাড়ি ভ’স্মীভূ’ত গাংনীতে গাড়ির নীচে চা’পা পড়ে শি’শু শিক্ষার্থীর মৃ ত্যু  দৌলতপুরে স্বেচ্ছাসেবক দ’ল-ছা’ত্রদলের বি’ক্ষো’ভ

গাংনীর কুতুবপুর স্কুল এন্ড কলেজে শিক্ষা বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

notuntimes / ১২ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

গাংনীর কুতুবপুর স্কুল এন্ড কলেজে শিক্ষা বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে অধ্যাপক লেঃ কর্নেল (অবঃ) ডাঃ মো: আব্দুল ওয়াহাব শিক্ষা বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার কুতুবপুর স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এটি অনুষ্ঠিত হয়।এর আগে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুতুবপুর স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড।শিক্ষা ছাড়া কোন জাতি সামনে এগোতে পারে না।শিক্ষার পাশাপাশি আমাদের মানবিক ও বিনয়ী হতে হবে।সত্যিকারের আদর্শবান মানুষ হতে হবে।তবে আসবে শিক্ষার সার্থকতা।আজ তোমরা এই বিদ্যাপীঠকে আলোকিত করেছো।তোমরা জাতি গঠনের কারিগর।সত্যিকারের মানুষ হয়ে দেশ গঠনে ভূমিকা পালন করবে।এখন থেকে নিজের স্বপ্নকে হৃদয়ে লালন করো।ইনশাল্লাহ তোমরা সফল হবে।

তাঁরা আরও বলেন, অধ্যাপক লেঃ কর্নেল (অবঃ) ডাঃ মো: আব্দুল ওয়াহাব প্রতিবছর তোমাদের জন্য শিক্ষা বৃত্তি প্রদান করেন।একটি মানুষের কত বড় স্বপ্ন থাকলে এমন মহৎ কাজ করতে পারে তা কল্পনাও করা যায় না।তাঁর জন্য প্রাণ খুলে দোয়া করবে।তোমরা সত্যিকারের মানুষ হয়ে ওঠো জ্ঞানে, কর্মে ও আদর্শে।

এসময় কুতুবপুর স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক, আমজাদ হোসেন, আখতারুজ্জামান লাভলু, মাজহারুল ইসলাম,জয়নাল আবেদীন, আজিজুল হক, একলাছুর রহমান, মাহফুজুর রহমান জুহিন সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!