গাংনীর বামন্দীতে কাবাডি খেলা উদ্বোধন করলেন মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার
মেহেরপুর প্রতিনিধি: ‘মাদক দ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মুল করি, সুস্থ্য সবল জীবন গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে মেহেরপুরের গাংনীতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ খেলা অনুষ্ঠিত হয়েছে।
গাংনী থানা পুলিশের আয়োজনে শনিবার বিকেলে উপজেলার বামন্দী ইউনিয়নের বামন্দী নিশিপুর স্কুল এন্ড কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো: জামিনুর রহমান খান।
প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন, বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। এই খেলাকে নতুন করে মানুষের মাঝে তুলে ধরতে পেরে সত্যি আমরা আনন্দিত।আমরা চাই এই খেলা সবার মাঝে ছড়িয়ে যাক।
তিনি আরও বলেন, বর্তমান সমাজে মাদক রন্ধে রন্ধে প্রবেশ করেছে।এই মাদক আমাদের নির্মূল করতে হবে,প্রতিরোধ করতে হবে।আর এজন্য সামাজিক আন্দোলন দরকার।অর্থাৎ যেখানে মাদক দেখবেন সেখানেই প্রতিরোধ গড়ে তুলবেন।আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন আপনাদের সাথে মেহেরপুর জেলা পুলিশ ও গাংনী থানা পুলিশ রয়েছে।যারা মাদকের সাথে জড়িত আমাদের তথ্য দেবেন, আমরা সাথে সাথে রেসপন্স করব।কারণ মাদকের বিরুদ্ধে মেহেরপুর জেলা পুলিশ জিরো টলারেন্স।
এসময় গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী, গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আউয়াল বিশ্বাস,গাংনী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো, বামন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রাশিদুল ইসলাম সোহাগ, গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হারুন অর রশিদ বাচ্চু বিশ্বাস,বামন্দী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: শাহ আলমসহ পুলিশ, ইউপি সদস্য ও বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
খেলায় চারটি দল অংশগ্রহণ করে।এতে হলুদ দল বিজয়ী হয়।