• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ডো’প টেস্টের কথা শুনে পুলিশ ফাঁড়ি থেকে লা’পা’ত্তা এসআই গাংনীতে সড়কে গাছ ফেলে ডা”কা”তি খোকসার শোমসপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় এসএসসির ফলাফলে উপজেলা পর্যায়ের প্রথম হওয়ায় জেনারেটর উপহার পাবনার আকাশে চাঁদ-শুক্রের অপূর্ব মেলবন্ধন কুষ্টিয়ার দৌলতপুরে পীরের ক’ব’র খুঁড়ে দে’হা’বশেষ নেওয়ার ঘটনায় ভ’ক্ত গ্রে’প্তা’র ৭ আ’সা’মির মৃ”ত্যুদ’ণ্ডে’র পর সুপ্রিম কোর্টের সামনে ক’ক’টে’ল বি’স্ফো’রণ মেহেরপুর জেলা পরিষদের উ’দ্যো’গে ৬০ জন নারীকে দেওয়া হলো সেলাই মেশিন  আবারও শুরু হয়েছে অ’বৈ’ধভা’বে বালু তো’লার প্র’তি’যোগিতা মা’নব’তা’বি’রো’ধী অপরাধে ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃ”ত্যু’দ’ণ্ড ভেড়ামারায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত

ডো’প টেস্টের কথা শুনে পুলিশ ফাঁড়ি থেকে লা’পা’ত্তা এসআই

notuntimes / ১৯ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদপুর শহরের নতুন বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই মামুন উর রশিদের ডোপ টেস্ট করানোর উদ্যোগ নেওয়ার পর থেকে তাকে ফাঁড়ি ও বাসায় পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ বিভাগে আলোচনা শুরু হয়েছে।নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, এসআই মামুনের চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ সুপারের নির্দেশে তার ডোপ টেস্ট করানোর উদ্যোগ নেওয়া হয়। তবে পরীক্ষার জন্য তাকে খোঁজ করা হলে ফাঁড়িতে পাওয়া যায়নি। পরে বাসায় গিয়েও তার সন্ধান মেলেনি।ফাঁড়ির ইনচার্জ আরও জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এদিকে, তাৎক্ষণিকভাবে এসআই মামুন উর রশিদের গ্রামের বাড়ির সুনির্দিষ্ট ঠিকানা জানাতে পারেননি থানা ও ফাঁড়ির কর্মকর্তারা।তবে এখন পর্যন্ত কোনো পরীক্ষার মাধ্যমে এসআই মামুন উর রশিদ মাদক গ্রহণ করেছেন—এমন প্রমাণ পাওয়া যায়নি। তিনি কেন ফাঁড়ি ও বাসায় অনুপস্থিত, সেটিও এখনো স্পষ্ট নয়।চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘দুই দিন ধরে এসআই মামুনের খোঁজ পাওয়া যাচ্ছে না। তার ডোপ টেস্ট হওয়ার কথা ছিল। এখন আইনগত প্রক্রিয়ায় তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!