• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় অ’বৈ’ধ বিড়ি কারাখানায় অ’ভি’যা’ন, হা’ম’লার শি’কা’র রাজস্ব ক’র্মকর্তারা দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ পেরিয়ে এবার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ জয়নাল আবেদীন প্রধান ইবি থানা প’রিদ’র্শ’নকা’লে পে’শা’দারিত্ব ও নৈ’তি’কতার সাথে দা’য়ি’ত্ব পালনের নি’র্দে’শ নবাগত এসপির মিরপুরে সাংবাদিকদের সাথে জামায়াতের ম’ত’বি’নিময়  মিশরের দক্ষিণ সিনাই প্র’দেশে বাস দু’র্ঘ’টনা’য় ১৬ জন নি’হ’ত বারবার ভ্যান ছি’ন’তাই, ইবি এলাকায় অ’প’রাধী’দের দৌ’রা’ত্ম্যে প্রশাসন কি নী’রব? খোকসায় চু’রি মা’ম’লা’র আ’সা’মি গ্রে’প্তা’র দৌলতপুরে বিএনপির ৪৮তম প্র’তি’ষ্ঠা’বা’র্ষিকী উ’দযাপন উ’প’লক্ষে ব্যা’প’ক আ’য়ো’জন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দু’গ্রুপের সং”ঘ’র্ষ, ওসিসহ আ’হ’ত ১০ স্বজনের ম’র’দে’হ নিয়ে ফেরার পথে নাটোরে ট্রাক-অ্যাম্বুলেন্স সং’ঘ’র্ষে নি’হ’ত ১, আ’হ’ত ৪

দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ পেরিয়ে এবার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ জয়নাল আবেদীন প্রধান

notuntimes / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ পেরিয়ে এবার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ জয়নাল আবেদীন প্রধান

সুমন শেখ, জেলা প্রতিনিধি, কুষ্টিয়া।।

দীর্ঘ ১৬ বছরের রাজনৈতিক পথচলায় বিভিন্ন সময়ের আন্দোলন, প্রতিবাদ ও মিছিলে সক্রিয়ভাবে নেতৃত্ব দেওয়া এবং নানা প্রতিকূলতার মধ্য দিয়ে রাজপথে থাকা তরুণ এই নেতাকে ঘিরে কুষ্টিয়া সদর উপজেলা জুড়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সদর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সচেতন মহলের ভাষ্য, দীর্ঘ রাজনৈতিক জীবনে হাজী মোঃ জয়নাল আবেদীন প্রধান নানা আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। বিশেষ করে ২০১৮ সালের আন্দোলনেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেন।। এবং ১৮ সাল থেকে ২৩ সাল পর্যন্ত বিভিন্ন জাতীয় গণমাধ্যমে ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেন এই তরুণ নেতা। যে সময় মানুষ দলের পরিচয় দিতেই ভয় পেতেন, ঠিক সেই সময় ফ্যাসিবাদ সরকার বিরোধী আন্দোলন প্রতিবাদ বক্তব্য দেশের জাতীয় গণমাধ্যমে সম্প্রচার হওয়ার কারণে, এই তরুণ নেতাকে রাজনৈতিক মামলাও খেতে হয়েছিল এবং সাথে সাথে তার ব্যবসা প্রতিষ্ঠানে ঢস নেমে গিয়েছিল। বলে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা রয়েছে। আন্দোলন-সংগ্রামের সময় তাকে বিভিন্নভাবে হয়রানি ও অত্যাচারের শিকার হতে হয়েছে বলেও তার সমর্থকদের দাবি।

রাজনৈতিক জীবনের দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি একাধিক প্রতিকূলতা মোকাবিলা করেছেন। উপজেলা কাউন্সিলকে ঘিরেও তার সাধারণ সম্পাদক পদে থাকা নিয়ে নানা আলোচনা ও সমালোচনা রয়েছে। সে সময় ষড়যন্ত্রের কারণে তাকে সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল—এমন মন্তব্যও করেছেন সদর উপজেলার সাধারণ মানুষ ও সচেতন মহলের প্রতিনিধিরা। সেই ও চক্র মহলটি এখনো এই তরুণ নেতার পিছু ছাড়েননি করেছেন জেলা সচেতন মহল। বিষয়টি নিয়ে জনমনে এখনো নানা আলোচনা-সমালোচনা রয়েছে বলে জানা গেছে।

তবে অতীতের এসব প্রতিকূলতা পেছনে ফেলে এবার নতুন প্রত্যয় নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন হাজী মোঃ জয়নাল আবেদীন প্রধান। এবার উপজেলা পরিষদ নির্বাচনে কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি লড়াই করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

স্থানীয়দের অনেকের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং তৃণমূল পর্যায়ে পরিচিতির কারণে আসন্ন নির্বাচনে তার প্রার্থিতা নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। শেষ পর্যন্ত ভোটের মাঠে তার অবস্থান কতটা শক্তিশালী হয়, সেটিই এখন দেখার বিষয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!