• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
মালয়েশিয়ায় বিশেষ অ’ভি’যা’নে ৩৬৪ বাংলাদেশি আ’ট’ক দেশে গ্যাস অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তা না থাকায় ভ্যানে পাম্প নিয়ে আ’গু’ন নেভালো ফায়ার সার্ভিস জমির সীমানা বি’রো’ধে বড় ভাইয়ের হা’সু’য়ার আ’ঘা’তে ছোট ভাই খু”ন গাংনীতে পানিতে ডু’বে শি’শুর মৃ”ত্যু অ’প’রাধ’জ’গৎ ৯ গ্যাং’য়ে’র নিয়’ন্ত্র’ণে! আট মাসে অন্তত ৫৮টি হ”ত্যা’কা’ণ্ড পানির রাজ্যে ডিঙিই ভরসা  কু’মা’রী পরিচয়ে এ’কা’ধিক বি’য়ে ও প্র’তার’ণা’র অ’ভি’যো’গ সাথী নামে এক না’রী’র বি’রু’দ্ধে বাগেরহাটের রামপালে ডেঙ্গু প্র’তি’রো’ধে প’রি’চ্ছ’ন্নতা অ’ভি’যা:ন উদ্বোধন লালপুরে আ’ইডি হ্যা’কিং চ’ক্রের স’ক্রিয় সদস্য আ’ট’ক

দেশে গ্যাস অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

notuntimes / ১৪ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দেশে গ্যাস অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান শেভরনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। সাক্ষাতে দেশে গ্যাস অনুসন্ধানের বিষয়টি আলোচনায় উঠে আসে। নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন। প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন শেভরনের বেস অ্যাসেটস অ্যান্ড ইমার্জিং কান্ট্রিজ বিভাগের প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসা।সাক্ষাতে শেভরন প্রতিনিধি দলের সাথে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে বিদ্যমান ও পুরোনো গ্যাসক্ষেত্রগুলোতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনের বিনিয়োগের বিষয়টিও আলোচনায় উঠে আসে। এসময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শু শিয়ংসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!