• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

দৈনিক কুষ্টিয়া বার্তা’র সম্পাদক হাজী খাদেমুল ইসলাম আর নে’ই

notuntimes / ৯ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

‘দৈনিক কুষ্টিয়া বার্তা’র সম্পাদক হাজী খাদেমুল ইসলাম আর নেই

স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়ার বিশিষ্ট নাট্যকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং ‘দৈনিক কুষ্টিয়া বার্তা’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাজী খাদেমুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার (২৪ জুলাই) সকালে কুষ্টিয়া শহরের মিলপাড়াস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মরহুম হাজী খাদেমুল ইসলাম ছিলেন মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও কুষ্টিয়া পৌরসভার সাবেক জনপ্রিয় কমিশনার মরহুম আব্দুল আজিজ মিয়ার তৃতীয় সন্তান। আশির দশকে কুষ্টিয়ার নাট্যাঙ্গনে তিনি ছিলেন অত্যন্ত পরিচিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব। নাট্যচর্চা ও সংস্কৃতি বিকাশে তাঁর অবদান কুষ্টিয়ার সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তিনি ‘বটতলার মোড়ে’, ‘আর কত দিন’ ও ‘কাফনের আর্তনাদ’সহ অসংখ্য জনপ্রিয় মঞ্চনাটকের রচয়িতা ছিলেন। পাশাপাশি ‘দৈনিক কুষ্টিয়া বার্তা’র সম্পাদক ও প্রকাশক হিসেবে দীর্ঘদিন সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শুক্রবার বাদ মাগরিব কুষ্টিয়া শহরের চাউলের বর্ডারস্থ আল-ইকরা জামে মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় সাংবাদিক, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতা, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে কুষ্টিয়া পৌর গোরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে কুষ্টিয়ার সাংবাদিকতা, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!