• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে অ”স্ত্র হাতে যু’ব’কের ভি’ডিও ভা’ই’রা’ল নদী প্রধান কুষ্টিয়ায় জী’ব’ন উ’দ্ধা’রে কেন খুলনার ডুবুরির ওপর নি’র্ভরতা? এমপি আমির হামজার গাড়িতে হামলাকে কেন্দ্র করে গণধিকার পরিষদ ও জামায়াতের ধাওয়া-পাল্টাধাওয়া সংঘর্ষ মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে রিয়াজ মালিথার দৃঢ় প্রত্যয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভী-আমানসহ ৪ নেতা বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী আজ শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হচ্ছে খালেদা জিয়ার জন্মবার্ষিকী কুষ্টিয়ায় গণঅধিকার ও জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ, আমির হামজার গাড়ি ভাঙচুর শ্রীলঙ্কার বি’প’ক্ষে লাঞ্চ বিরতির আগে ভারতের সংগ্রহ ১ উইকেটে ১০১ রান রবীন্দ্রনাথের ম’হাপ্র’য়া’ণ বা’র্ষিকী’তে কুষ্টিয়ায় সাহিত্য স’ভা

দৌলতপুরে অ”স্ত্র হাতে যু’ব’কের ভি’ডিও ভা’ই’রা’ল

notuntimes / ৬ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

দৌলতপুরে অস্ত্র হাতে যুবকের ভিডিও ভাইরাল

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ময়রামপুর নতুন পাকুড়িয়া এলাকায় অস্ত্র হাতে এক যুবকের দোকানের শাটারে লাথি মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে ঘটে যাওয়া এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ভিডিওতে দেখা যায়, রিপন হোসেন (৩০) নামে এক যুবক একটি দোকানের সামনে এসে কোমর থেকে একটি আগ্নেয়াস্ত্র বের করেন। এরপর সেটি লোড করে দোকানের বন্ধ শাটারে কয়েকবার লাথি মারেন। এ সময় দোকানে কাঙ্ক্ষিত ব্যক্তিকে না পেয়ে তিনি ক্ষুব্ধ হয়ে এমন আচরণ করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে আশপাশের লোকজন জড়ো হলে তিনি ঘটনাস্থল থেকে চলে যান।

রিপন হোসেন রামকৃষ্ণপুর ইউনিয়নের ময়রামপুর নতুন পাকুড়িয়া এলাকার গোলাম হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিপনের বড় ভাই সোহেল দীর্ঘদিন প্রবাসে ছিলেন। প্রায় পাঁচ-ছয় মাস আগে সোহেলের স্ত্রী নাছরিন খাতুনের সঙ্গে একই এলাকার রিপনের চাচাতো বোনের ছেলে ইলেকট্রিক মিস্ত্রি শামীম হোসেন (৩২) এর কথিত পরকীয়া সম্পর্কের অভিযোগ ওঠে।

স্থানীয়দের দাবি, ওই ঘটনার পর শামীম নাছরিনকে নিয়ে পালিয়ে যান। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধ ও উত্তেজনা চলে আসছিল।

সম্প্রতি সোহেল প্রবাস থেকে বাড়িতে ফিরলে পুরোনো বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে রিপন হোসেন অস্ত্র হাতে শামীমকে মারার উদ্যেশ্যে তার দোকানের সামনে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনার পর অস্ত্র হাতে যুবকের দোকানের শাটারে লাথি মারার চার মিনিট ৫১ সেকেন্ডের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ভিডিওতে অস্ত্র হাতে একটি ছেলেকে শাটারে লাথি মারতে দেখা গেছে। তবে সেটি আসলেই আগ্নেয়াস্ত্র কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তে পুলিশের একটি টিম কাজ করছে। দোষীকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার পর থেকে রিপন হোসেন পলাতক রয়েছেন। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!