• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে দুই প’ক্ষের গো’লা’গু’লি’তে বৃ’দ্ধ নি’হ’ত, আ’হ’ত ৭ কুষ্টিয়ায় বাস চা’পা’য় নারীসহ ২ জন নি’হ’ত, আ”হ’ত ১ কুষ্টিয়ায় বাস চা’পা’য় নারীসহ ২ জন নি’হ’ত, আ’হ’ত ১ কুষ্টিয়ার বাস চাপায় নারীসহ ২ জন নিহত, আহত ১ স্যান্ডেল-ঘড়িতে মিলল প’রি’চয়, খড়ের গাদা থেকে শিয়ালের টা’নে বেরল যুবকের ম’র’দে’হ দুর্গাপূজায় সরকারি ছু’টি বা’ড়ল শিয়ালের টানাটানিতে বেরিয়ে এলো অ’জ্ঞা’ত যু’বকের মর’দে’হ বাড়ির দ’খ’লে’র আ’সা’মি ধরতে গিয়ে পুলিশের গু’লি’তে গু’লি’বি’দ্ধ ২, গ্রে’প্তা’র ৪ দৌলতপুর সী’মান্তে পু’শ-ই’ন চে’ষ্টা প্রতিহত, পৃথক ঘটনায় গু’লি ও সা’উ’ন্ড গ্রে’নে’ড বি’স্ফো’রণ চুয়াডাঙ্গায় পরিবহন ধ’র্ম’ঘ’ট প্র’ত্যা’হা’র

দৌলতপুরে দুই প’ক্ষের গো’লা’গু’লি’তে বৃ’দ্ধ নি’হ’ত, আ’হ’ত ৭

notuntimes / ৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

দৌলতপুরে দুই প’ক্ষের গো’লা’গু’লি’তে বৃ’দ্ধ নি’হ’ত, আ’হ’ত ৭

পূর্ববিরোধের জেরে সংঘর্ষ; এলাকায় উত্তেজনা, পুলিশ-বিজিবি মোতায়েন

কুষ্টিয়ার দৌলতপুরে দীর্ঘদিনের পূর্ববিরোধের জের ধরে স্থানীয় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় গোলাম মোস্তফা টেংগর (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন। বৃহস্পতিবার উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়ুইকুড়ি মরারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গোলাম মোস্তফা টেংগর ওই গ্রামের মৃত দয়োমের ছেলে। সংঘর্ষে আহতরা হলেন—মরারপাড়া গ্রামের সুমন মিয়া (৫০), হাদু মন্ডল (৭০), রাশিদুল (৩৫), ফটিক (৫৫), বজলু (৫৫), আযাদ মন্ডল (৬০) ও রাজু মন্ডল (৩০)।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মরারপাড়া এলাকায় স্থানীয় দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার একটি বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয়ভাবে সালিশ বৈঠক বসলে সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

স্থানীয় সূত্রের দাবি, মাদকদ্রব্য ও পাতার বিড়ি বিক্রির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। সালিশ চলাকালে উভয় পক্ষের লোকজনের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ও পরে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সংঘর্ষ ও গোলাগুলির সময় উভয় পক্ষের লোকজন একে অপরের ওপর হামলা চালান। এতে গোলাম মোস্তফা টেংগরসহ কয়েকজন আহত হন। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই গুরুতর আহত গোলাম মোস্তফা টেংগরের মৃত্যু হয়। আহত অন্য সাতজনকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সংঘর্ষ ও গোলাগুলির খবর ছড়িয়ে পড়ার পর মরারপাড়া ও আশপাশের এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও বিজিবি সদস্যরা এলাকায় টহল দিচ্ছেন। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দীর্ঘদিনের পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।

তিনি জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ওসি আরও জানান, নিহত গোলাম মোস্তফা টেংগরের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার প্রকৃত কারণ এবং সংঘর্ষে কারা জড়িত ছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!