• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
অ’নি’য়মের আঁ’তু’ড় ঘর জেনারেল হাসপাতাল, ৬ লা’খ টা’কার পর্দা কেনা হয়েছে ২০ লা’খ টা’কায় ৫ আগস্ট ও ১৫ আগস্টকে ঘিরে কোন শ’ঙ্কা নেই-খুলনা রেঞ্জের ডিআইজি দৌলতপুরে চারটি শিক্ষা প্র’তিষ্ঠানের স্কাউট ই’উ’নিট প’রি’দর্শন আমবাড়িয়ায় মা’ন’সিক ভা’র’সা’ম্য’হী’ন ব্যক্তির ওপর নি’র্যা’ত’ন, এলাকাবাসীর তী’ব্র ক্ষো’ভ দৌলতপুরে শ’র্ট সা’র্কিটের আ’গু’নে তিন বাড়ি ভ’স্মীভূ’ত গাংনীতে গাড়ির নীচে চা’পা পড়ে শি’শু শিক্ষার্থীর মৃ ত্যু  দৌলতপুরে স্বেচ্ছাসেবক দ’ল-ছা’ত্রদলের বি’ক্ষো’ভ ইবি’র বিত্তিপাড়া স্পোর্টিং ক্লা’বে’র ফুটবল টু’র্নামেন্টে ভোরের পাখি একাদশের জ’য় জুলাই গ’ণঅ’ভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গাংনীতে জামায়াতের বি’ক্ষো’ভ মি’ছি’ল ও স’মা’বে’শ দৌলতপুরে হোম ডে’লিভারিতে পৌঁছাচ্ছে মা’দ’ক, সী’মান্তজুড়ে স’ক্রিয় সি’ন্ডি’কেট 

দৌলতপুরে শ’র্ট সা’র্কিটের আ’গু’নে তিন বাড়ি ভ’স্মীভূ’ত

notuntimes / ১৮ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

দৌলতপুরে শ’র্ট সা’র্কিটের আ’গু’নে তিন বাড়ি ভ’স্মীভূ’ত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চর মণ্ডলপাড়া গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতঘর ও প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

স্থানীয় বাসিন্দা ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, গত ১ আগস্ট (শনিবার) সকাল প্রায় ১০টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চর মণ্ডলপাড়া গ্রামের কলিম ও শহিদুল ইসলামের বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ নেয়।

অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের ৭ থেকে ৮টি টিনের ঘর সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া ঘরে থাকা ধান, গম, পাট, কাপড়-চোপড়, আসবাবপত্র, টেলিভিশন, ফ্রিজসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল আগুনে ভস্মীভূত হয়।

খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ক্ষয়ক্ষতি হয়ে যায় ব্যাপক।

অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে অবস্থান করছে। তারা দ্রুত সরকারি ও বিত্তবানদের সহায়তার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!