• শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর প্র’টো’ক’ল ক’র্মী’দে’র স’ঙ্গে বা’গ’বি’ত’ণ্ডা,প’দ হা’রা’লেন ছাএদল নে’তা  রামপালে দেড় শ’তা’ধিক প’রি’বারের সু’পেয় পানির সু’ব্য’বস্থা করে দিলেন-প’রি’বেশ প্রতিমন্ত্রী  মো’টরসাইকেল কি’ন’তে বাবাকে বা’ধ্য করা যুবকের প্রা’ণ গে’ল সে’ই মো’টর’সা’ইকে’লেই মিরপুরে শ’হী’দ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উ’প’ল’ক্ষে আ’লো’চনা স’ভা ও দো’য়া মা’হ’ফিল অ’নু’ষ্ঠিত খলিসাকুণ্ডি ডিগ্রি কলেজের রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত খলিসাকুণ্ডি ডিগ্রি কলেজের রজতজয়ন্তী উ’দযা’পন উ’প’ল’ক্ষে প্রস্তুতি স’ভা অ’নুষ্ঠিত পিকআপ-সিএনজি মু’খো’মু’খি সং’ঘ’র্ষে বাবা-ছেলের মৃ ত্যু এনসিপি নে’তা’কে জু’তা’পে’টা,দল থেকে অ’ব্যা’হ’তি নানা আয়োজনে পা’লি’ত হচ্ছে জিয়াউর রহমানের ৪৫তম শা’হা’দা’তবা’র্ষি’কী কুষ্টিয়ায় ৪ মাস বয়সী স’ন্তান’কে নদীতে ফে’লে মা’য়ের আ’ত্ম’হ’ত্যা’র চে’ষ্টা

নানা আয়োজনে পা’লি’ত হচ্ছে জিয়াউর রহমানের ৪৫তম শা’হা’দা’তবা’র্ষি’কী

notuntimes / ২৫ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

নানা আয়োজনে পালিত হচ্ছে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

সাবেক রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে তিনি নিহত হন।

দিনটি উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে দেশব্যাপী আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল, আলোকচিত্র প্রদর্শনীসহ নানা আয়োজন। 

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর অংশ হিসেবে আজ শনিবার সারা দেশে বিশেষ পোস্টার প্রকাশ করা হয়েছে এবং দলীয় নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করেছেন।

ভোর ৬টায় দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়সহ দেশজুড়ে সব কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়।

বেলা ১১টায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ নেতারা রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করেন। 

সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেন। বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত খাদ্য বিতরণ কর্মসূচিতেও তার উপস্থিত থাকার কথা রয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় দৈনিকগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে।

এর আগে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে গত ২৫ মে থেকে আগামী ১ জুন পর্যন্ত আট দিনব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

আগামীকাল ৩১ মে দুপুর ২টায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!